জয়েন্টের অ্যাডমিট কার্ড দেখালেই ওঠা যাবে স্পেশাল ট্রেনে! কন্ট্রোল রুম খোলার ঘোষণা ব্রাত্যের
অ্যাডমিট কার্ড দেখালেই উঠতে পারা যাবে স্পেশাল ট্রেনে। এমনটাই রেলের তরফে জানানো হয়েছে। আগামীকাল শনিবার জয়েন্টের পরীক্ষা রয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে।
অ্যাডমিট কার্ড দেখালেই উঠতে পারা যাবে স্পেশাল ট্রেনে। এমনটাই রেলের তরফে জানানো হয়েছে। আগামীকাল শনিবার জয়েন্টের পরীক্ষা রয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে।

Recommended Video
কিন্তু করোনার পরিস্থিতিতে সবকিছু মেনে পরীক্ষার ঘোষণা করা হয়েছে জয়েন্টের তরফে। আর তা আগামীকাল শনিবার রয়েছে। প্রায় ৯৩ হাজার পরীক্ষার্থী রাজ্যজুড়ে এই বৈঠকে বসবে। আর তাঁর আগে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে এক বৈঠক করা হয়েছে।
সেখানে পরীক্ষা সুষ্ঠ ভাবে করার ক্ষেত্রে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের ডিজিকে নিরাপত্তার ব্যবস্থাকে আঁটসাঁট করার কথা বলা হয়েছে। তবে রাজ্যে এখনও কড়া বিধি নিষেধ জারি রয়েছে। সংক্রমনের আশঙ্কাতে বন্ধ লোকাল ট্রেনও।
এই অবস্থায় কীভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো সম্ভব তা নিয়ে উদ্বেগ ছিল পরীক্ষার্থী থেকে অভিভাবকদের মধ্যে। কার্যত পরীক্ষার্থীদের কথা ভেবে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলকে চিঠি দেওয়া হয় নবান্নের তরফে। সেই চিঠি পাওয়ার পরে কার্যত নড়েচড়ে বসে রেল।
রেলের তরফে আজ শুক্রবার একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। যেখানে জানানো হয় যে, জেলা কিংবা কলকাতার কোনও পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্যে স্পেশাল ট্রেনে উঠতে পারে পরীক্ষার্থীরা। এক্ষেত্রে পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখাতে হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
আর তা দেখালে পরীক্ষার্থী এবং তাঁর সঙে থাকা অভিভাবককেও ট্রেনে ঊঠতে দেওয়া হবে। এমনটাই রেলের তরফে জানানো হয়েছে। অন্যদিকে জয়েন্টের পরীক্ষা নিয়ে সতর্ক শিক্ষা দফতর। আজ শুক্রবার এই প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, পরীক্ষার্থীদের কথা ভেবে দুটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
যে নম্বরে ফোন করলে সবরকম ভাবে সাহায্য করা হবে। এছাড়াও রাস্তায় যাতে গণপরিবহণ সচল থাকে সেদিকে তাকিয়ে বাড়তি ব্যবস্থা করা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। অন্যদিকে, ব্রাত্য বসু আরও জানিয়েছেন, সুষ্ঠ ভাবে পরীক্ষা করতে এবার আরও বেশি কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। প্রায় ২৭৯টি কেন্দ্রে এবার পরীক্ষা নেওয়া হয়েছে।
শুধু তাই নয়, জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications