Kanchenjunga Express accident: রেল অভিভাবকহীন হয়ে পড়েছে! দুর্ঘটনা নিয়ে বড় আশঙ্কা মমতার
Kanchenjunga Express accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপপ্রেস দুর্ঘটনা আরও মারাত্মক হতে পারত। উত্তরবঙ্গ উড়ে যাওয়ার আগে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। ঘটনার পরেই ঘটনাস্থলে যাওয়ার কথা জানান তিনি। কিন্তু বিমান সঙ্কুলানের অভাবে তড়িঘড়ি সেখানে যাওয়ার সম্ভব হয়নি।
যা নিয়ে চরম ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। শেষমেশ বিকেল চারটের সময় বাগডোগরা বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখানে পৌঁছেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে যাবেন তিনি। আর সেখানে যাওয়ার আগেই রেল পরিষেবা নিয়ে বিজেপি সরকারকে একহাত নিলেন

কলকাতা বন্দরে এদিন দুর্ঘটনা (Kanchenjunga Express accident) প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, গত কয়েকদিন আগেই ওডিশায় একটা দুর্ঘটনা ঘটল। এখনও চিহ্নিত হয়নি এমন বহু দেহ পড়ে আছে। যার গেল তো তার গেল। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে গাইসাল দুর্ঘটনার কথা বলেন প্রশাসনিক প্রধান। বলেন, ঘটনার কিছুটা দূরেই গাইসাল দুর্ঘটনা ঘটে। ওটা একটা ব্ল্যাক স্পট।
এই অবস্থায় তাঁর করে দেওয়া অ্যান্টি কলিসন ডিভাইস অর্থাৎ কবচ কেন এখনও ব্যবহার করা হচ্ছে না তা নিয়েও এদিন মোদী সরকারকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপশি কবচের নাম বদল কেন? তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, অনেক বড় দুর্ঘটনা (Kanchenjunga Express accident) ঘটতে পারত। রেল পরিষেবার দিকে নজর নেই কোনও। রেলের দেওয়া চাদর-বগিতে বিভিন্ন ধরনের নোংরা জিনিস থাকে। বাথরুম পরিস্কার হয় না। এমনকি পর্যাপ্ত নজরদারি হয় না বলেও তোপ। এমনকি বিভাগটাকেই তুলে দেওয়া হয়েছে বলে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, ''আমি তো দেখছি, শিয়ালদহে যাত্রীদের কী দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে মাঝেমাঝেই।
তাঁর কথায়, এখন রেলের বাজেট উঠিয়ে দেওয়া হয়েছে। রেল অভিভাবকহীন হয়ে পড়েছে। শুধু রেল দফতরটাই আছে। এই সরকার কীভাবে ভোট হ্যাক, রিগিং করবে তা নিয়েই বেশি ভাবিত বলেও এদিন মোদী সরকারকে তীব্র আক্রমণ শানান। পাশাপাশি বন্দ ভারত নিয়েও তোপ দাগেন। বলেন, দুরন্ত এক্সপ্রেস ছিল। সেটাই তো সবথেকে দ্রুতগামীর ট্রেন।
বলে রাখা প্রয়োজন, ঘটনার (Kanchenjunga Express accident) পর থেকে লাগাতার মনিটারিং করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পরেই স্থানীয় বিধায়কে ঘটনাস্থলে পাঠান। অন্যদিকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসে পৌঁছানোর আগেই পৌঁছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বাগডোগরা এসে তিনি সোজা চলে যান দুর্ঘটনা স্থলে। এই ঘটনায় রেলমন্ত্রী দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি জানান এই ঘটনায় পুরোপুরি তদন্ত করা হবে কি কারনে এমন ঘটনা।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর












Click it and Unblock the Notifications