Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal Budget DA: ভবিষ্যতে আরও ডিএ ঘোষণা করা হবে...বকেয়া ভাতা নিয়ে বড় ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের

West Bengal Budget 2025 DA: বিধানসভা ভোটের আগে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ ঘোষণা বাংলার বাজেটে। ফলে আগামী ১লা এপ্রিল থেকে ১৮ শতাংশ হাতে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এই ঘোষণায় রাজ্যের একটা বড় অংশের কর্মীরা মোটেই খুশি নয়। তাদের দাবি, অবিলম্বে বকেয়া ডিএ মেটাতে হবে।

একই সঙ্গে কেন্দ্রের হারে ডিএ মেটানোর দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। আর এর মধ্যেই ডিএ (West Bengal Budget DA) নিয়ে বড় ইঙ্গিত প্রশাসনিক প্রধানের (West Bengal CM)। আর এরপরেই নতুন করে ডিএ মিলতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।

West Bengal Budget DA

West Bengal Budget 2025 DA: বাজেট নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী?

বাজেট শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে কেন্দ্রের বাজেটকে তীব্র আক্রমণ শানান। বলেন, ওরা শুধু প্রতিশ্রুতি দেয়, ভোট মিটলেও সেগুলি করা হয় না। ভোটের দিকে তাকিয়ে বাজেট করে না। সীমিত ক্ষমতার মধ্যে থেকে সার্বিক উন্নয়নের কাজ করা হচ্ছে।

অন্যদিকে ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যতটা সম্ভব করা হয়েছে। তবে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সার্ভিস রুল আলদা। পে কমিশনের টাকাটাও রাজ্য দেয় বলে দাবি মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, তাঁর কথায়, এবার যে শেষ তা তো নয়, অবস্থা অনুযায়ী আগামিদিনেও ফের দেওয়া হবে মন্তব্য।

আর এরপরেই জল্পনা তৈরি হয়েছে আগামী ২০২৬ বিধানসভা ভোটের আগে কি ফের একবার ডিএ ঘোষণা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার?

West Bengal Budget 2025 DA: এক নজরে ঘোষণা

বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের মন পাওয়ার চেষ্টা! চার শতাংশ বাড়ানো হল ডিএ ওরফে মহার্ঘ ভাতা (Dearness Allowance)। ডিএ বেড়ে হল ১৮ শতাংশ। ২০২৫ সালের পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে নতুন হারে ডিএ। রাজ্যের বাজেটে ডিএ বাড়ানোর প্রস্তাব রাখলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এজন্য বিপুল বরাদ্দের ঘোষণাও এদিন করা হয়েছে।

West Bengal Budget 2025 DA: ৯৪টি স্কিম আছে

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার সরকারের ৯৪টি স্কিম আছে। মা বোনেদের জন্য তো বটে, সবার জন্য স্কিম আছে। আর তা দেখে অন্যান্য রাজ্যও টুকলি করছে বলে দাবি প্রশাসনিক প্রধানের। তাঁর কথায়, একটা পরিবারের কেউ কন্যাশ্রীও পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। এজন্য কত টাকা খরচ হচ্ছে সেই সংক্রান্তও এদিন তথ্য মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+