Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃতীয়বারের সরকার রক্তমাখা হাতে শুরু করলেন দিদি, ভোট সন্ত্রাস নিয়ে মমতাকে নজিরবিহীন আক্রমণ নাড্ডার

ভোট পরবর্তী হিংসার ঘটনায় উত্তপ্ত বাংলা। আজ বুধবারও বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। এদিন সকালে তৃতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শেষে যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে পা

ভোট পরবর্তী হিংসার ঘটনায় উত্তপ্ত বাংলা। আজ বুধবারও বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। এদিন সকালে তৃতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠান শেষে যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে রেখেই বাংলার আইনশৃঙ্খলা ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

ভোট সন্ত্রাস নিয়ে মমতাকে নজিরবিহীন আক্রমণ নাড্ডার

পালটা, রাজ্যের প্রশাসনিক প্রধানের দাবি ছিল তিনমাস আমার হাতে কোনও ক্ষমতা ছিল না। তবে এবার তিনি দেখে নেবেন ব্যাপারটা।

একদিকে যখন আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর আলোচনা চলছে অন্যদিকে তখন বিজেপি কর্মীদের উপর অত্যাচারের ঘটনায় ধরনায় বসেন বিজেপি নেতৃত্ব। ছিলেন খোদ বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে বেনজির ভঙ্গিতে মমতাকে কটাক্ষ করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। পরে এদিন সন্ধ্যাতেই ফের সাংবাদিক বৈঠক করেন তিনি। আর সেখান থেকেও আরও আরেকবার বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন নাড্ডা।

তাঁর অভিযোগ, নির্বাচনের পর ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর ভূমিকা থাকলেও হিংসার ঘটনায় তাঁর নীরবতাই বলে দেয় তিনি নিজেও এতে যুক্ত।

শুধু তাই নয়, বিজেপির সর্ব ভারতীয় সভাপতির দাবি, "মমতা তৃতীয়বারের সরকার রক্তমাখা হাতে শুরু করলেন।" বাংলায় ভোট পরবর্তী হিংসার জেরে বহু নেতা-কর্মীই নাকি অসমে পালিয়ে যাচ্ছেন। সম্প্রতি ছবি দিয়ে এমনটাই দবি করেছেন অসমের হেমন্তের বিশ্বশর্মা।

এদিন সাংবাদিক বৈঠকে এই বিষয়টি প্রশ্ন করা হয় নাড্ডাকে। সেই প্রসঙ্গে তিনি বলেন, "আমার আজ দেশভাগের কথা মনে পড়ে যাচ্ছে।"

না শেষ করেই শাহ বলেন, "নৃশংস হত্যালীলার পরও মমতাজি যেভাবে ৩৭ ঘণ্টা নীরব ছিলেন, সেটাই বলে দেয় তিনি নিজে কতটা জড়িত এই সমস্ত ঘটনায়।" রাজ্যের একটা বড় অংশের মেয়েদের ভোট পেয়ে তৃণমূল ক্ষমতায় এলেও এখন তৃণমূল মহিলাদের উপর অত্যাচার করছে বলে দাবি করেন নড্ডা। বেশিরভাগ ক্ষেত্রেই শ্লীলতাহানী বা ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, এমনটাও দাবি করেছেন তিনি।

একের পর গ্রামজুড়েও অত্যাচার চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। আমফান দুর্যোগের পর এ বার সন্দেশখালী-সহ দক্ষিণবঙ্গের মানুষদের 'মমতাফানের' মোকাবিলা করতে হচ্ছে বলেও তিনি খোঁচা দেন। নড্ডার সাফ কথা, "মমতা জনগণের রায় পেয়েছেন, কিন্তু মানবতা হেরে গিয়েছে।"

অন্যদিকে নবান্নে বসেও এদিন আরও একবার বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। নবান্নে এদিন মমতা বলেন, "প্রত্যেক এসপি এবং জেলাশাসককে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, কোনও রকম অশান্তির ঘটনা মেনে নেওয়া হবে না। যে জায়গাগুলিতে বিজেপি জিতেছে, সেই জায়গাগুলিতেই অত্যাচার করা হচ্ছে বলে এদিন আরও একবার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর অভিযোগ, গত তিনমাস ধরে এইধরনের ঘটনা ঘটে আসছিল। আর এতদিনে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই সময় সমস্ত কিছু নির্বাচন কমিশনের হাতে ছিল। তবে কিছু কিছু মিথ্যেও খবরও ছড়ানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। আগের ঘটনা এখনকার বলে চালিয়ে হিংসা ছড়ানো হচ্ছে।

এগুলিতে একদম বিশ্বাস করবেন না। তবে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনাও ঘটেছে এই সময়। প্রত্যেকটি দলের কাছে আবেদন করব এবার এগুলো বন্ধ করুন। নির্বাচনেও অনেক অত্যাচার করেছেন আপনারা। এবার এই অত্যাচার করা বন্ধ করুন। আইন কিন্তু আইনের পথে চলবে। বাংলায় হিংসার কোনও জায়গা নেই। বাংলা সংহতি, সম্প্রীতি, সংস্কৃতির জায়গা।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+