রত্নাকে বেহালায় টক্কর দিতে কি বৈশাখী, রুদ্রনীল কোথায়! বিজেপির পরবর্তী প্রার্থী তালিকায় থাকতে পারে চমকের পর চমক
রত্নাকে বেহালায় টক্কর দিতে কি বৈশাখী, রুদ্রনীল কি শিবপুরে!
আজই চূড়ান্ত হবে বিজেপির দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা। সেই তালিকায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ,যশ দাশগুপ্ত, শ্রাবন্তীর নামও থাকতে পারে বলে সূত্রের খবর। বেহালার রত্নার বিরুদ্ধে বৈশাখীকে হাতিয়ার করতে পারে বিজেপি। শিবপুরে মনোজ তিওয়ারিকে টক্কর দিতে রুদ্রনীল ঘোষকে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। জেপি নাড্ডার বাসভবনে চলছে দফায় দফায় বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিলমোহর নিয়ে তবেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা নিয়ে বৈঠক
আজই বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার কথা। শাহ আগামিকাল রাজ্যে পা রাখছেন তার আগেই চূড়ান্ত হয়ে যাবে তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা। তাই নিয়ে সকাল থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে চলছে দফায় দফায় বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই শেষ সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েেছ। আগের তালিকার ক্ষেত্রেও মোদীর সম্মতি নিয়েই চূড়ান্ত করা হয়েছিল প্রার্থীদের নাম।

বেহালায় কি বিজেপির টোপ বৈশাখী
বিজেপির দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকায় একাধিক তারকা এবং হেভিওয়েটদের নাম থাকতে পারে বলে সূত্রের খবর। মনে করা হচ্ছে বেহালার তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের মোকাবিলায় বৈশাখীকে প্রার্থী করতে পারে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য বৈশাখীর সঙ্গে বন্ধুত্বের কারণেই রত্নার সঙ্গে বিচ্ছেদ শোভনের। তাই শোভনকে কড়া জবাব দিতেই বেহালায় রত্না কার্ড খেলেছে শাসক দল। এবার বিজেপি পাল্টা বৈশাখীকে প্রার্থী করে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

শিবপুরে কি রুদ্রনীল
রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চার্টার্ড বিমানে করে দিল্লি উড়ে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন একসময়ে মমতা ঘনিষ্ঠ রুদ্রনীল ঘোষ। শোনা যাচ্ছে রুদ্রনীলকে শিবপুরের জন্য ভাবছে বিজেপি। শিবপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারিকে। সেকারণে শাসক দলের অন্দরে বিদ্রোহ মাথা চারা দিয়েছে। শিবপুরের বিধায়ক জটু লাহিড়ি যোগ দিয়েছেন বিজেপিতে। তাই রুদ্রনীলকে শিবপুরে প্রার্থী করে জয়ের পথ সুগম করতে পারে বিজেপি।

তারকাদের ভিড়
বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তািলকায় তারকাদের ভিড় থাকতে পারে। যশ , শ্রীবান্তীকে প্রার্থী করতে পারে বিজেপি। তালিকায় থাকতে পারেন পায়েল সরকার, তনুশ্রীও। কারণ তৃণমূলে একাঝাঁক তারকাকে প্রার্থী করা হয়েছে। তাদের টক্কর দিতেই টালিগঞ্জের তারকাদের প্রার্থী করতে পারে বিজেপি। এদিকে আবার সদ্য সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া শঙ্কর ঘোষকে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। এছাড়া রাজীবকে ডোমজুড়েই দেওয়া হবে তাতে মনে হয় না কোনও দ্বিমত হবে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications