৫০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে কোথাও হাল্কা কোথাও ভারী বৃষ্টি! কেমন থাকতে চলেছে ভোট গণনার দিনের আবহাওয়া

Weather Update: রবিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তির আবহাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের অন্তত পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এখানে উল্লেখ করা প্রয়োজন, মধ্যে মাত্র একটি দিন। তারপর মঙ্গলবার চার জুন লোকসভার ভোট গণনা। হাওয়া অফিস মঙ্গলবারের জন্য আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হলেও দক্ষিণবঙ্গে তা কবে শুরু হবে, সেব্যাপারে আবহাওয়া দফতর কিছু বলতে পারেনি।

Rain

  • উত্তরবঙ্গ আগামী সাত দিন

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় থেকে আগামী শনিবার পর্যন্ত সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর-দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে।

বুধবার ও বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে থেকে বুধবার পর্যন্ত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপর বৃহস্পতিবার থেকে শনিবার হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার থেকে মঙ্গলবার প্রায় সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রপাত-সহ ঘন্টায় কোথাও ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বুধবার সবকটি জেলাতেই বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

  • কলকাতার আবহাওয়া

রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে কোথাও কোথাও বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

  • দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন পাঁচেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তন না হলেও, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তবে তারপর তেমন কোনও পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৬.৪) ২৩.৬ (২৫.৮)
বহরমপুর (৩৪.৪) ২৬.২ (২৭.৪)
বাঁকুড়া (৩৬.৩) ২১.৪ (২৫.১)
বর্ধমান (৩৬) ২৪ (২৫)
কোচবিহার (৩৩.৯) ২৩ (২৪.১)
দার্জিলিং (২৩.৮) ১৫ (১৫.৫)
কালিম্পং (২৩) ১৯.৫ (২১.৫)
দিঘা (৩৫.৩) ২৬.৫ (২৬.৬)
কলকাতা (৩৩.৫) ২৮.২ (২৬.২)
দমদম ( ৩৫.৪) ২৮.৬ (২৭.২ )
কৃষ্ণনগর (৩৬) ২৬.৮ (২৬.৪)
মালদহ (৩৫.৮) ২৬.৩ (২৭.৬)
মেদিনীপুর (৩৬.২) ২৪.১ (২৭.১)
পুরুলিয়া (৩৯.৭) ২২.১ (২৪.১)
পানাগড় (৩৭.৪) ২৬.২ (২৮.৮)
শ্রীনিকেতন (৩৫) ২১ (২৫.৬)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+