ভোটের ফলের উত্তাপের সঙ্গে বাড়বে তাপমাত্রা! গণনার দিন কোন কোন জেলায় ঝড়বৃষ্টি, আবহাওয়ার সর্বশেষ আপডেট
Weather Update: উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বর্ষার প্রবেশ হলেও, তা এখন আটকে রয়েছে ইসলামপুরে। দক্ষিণবঙ্গে কবে মৌসুমী বায়ু প্রবেশ করবে তা নিয়ে এদিনও কোনও পূর্বাভাসক দিতে পারেনি আবহাওয়া দফতর। এদিন বিকেলের দিকে বৃষ্টি হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা হাওয়া হতে পারে। তবে বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। বৃহস্পতিবার থেকে কয়েকটি জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া শুরু হতে পারে।

উত্তরবঙ্গ আগামী সাত দিন
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে আগামী রবিবারের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেদে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার অর্থাৎ লোকসভা ভোট গণনার দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাতের সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।
দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও মঙ্গলবার সবকটি জেলায় হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে। তারপর বুধবার থেকে রবিবার পর্যন্ত সবকটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাতের সঙ্গে কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরতে চলেছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়।
কলকাতার আবহাওয়া
সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে কোথাও কোথাও বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
বাড়বে তাপমাত্রা
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী তিন দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা ২৭.৯ ( ২৮.২)
দমদম ২৮ (২৮.৬)
দিঘা ২৬ (২৬.৫)
মেদিনীপুর ২৬.১ (২৪.১)
কৃষ্ণনগর ২৭ (২৬.৮)
বাঁকুড়া ২৪.৭ (২১.৪)
শ্রীনিকেতন ২৫ (২১)
বহরমপুর ২৬ (২৬.২)
বর্ধমান ২৪.৬ (২৪)
পানাগড় ২৭.৯ (২৬.২)
আসানসোল ২৭.৩ (২৩.৬)
পুরুলিয়া ২৪.১ (২২.১)
দার্জিলিং ১৪.৬ (১৫)
কালিম্পং ২০ (১৯.৫)
কোচবিহার ২৫.১ (২৩)
মালদহ ২৫.৩ (২৬.৩)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (৩৪.৪)
দমদম ( ৩৬.৫)
দিঘা (৩৫.২)
মেদিনীপুর (৩৫.৪)
কৃষ্ণনগর (৩৫.২)
বাঁকুড়া (৩৫.৬)
শ্রীনিকেতন (৩৫)
বহরমপুর (৩৪.৬)
বর্ধমান (৩৬)
পানাগড় (৩৭.২)
আসানসোল (৩৫.৭)
পুরুলিয়া (৩৭.৩)
দার্জিলিং (২০.৮)
কালিম্পং (২৩.৫)
কোচবিহার (৩৩.৫)
মালদহ (৩৭.৫)












Click it and Unblock the Notifications