Weather Update:আরও তপ্ত দমদম-আসানসোল-বাঁকুড়া-ক্যানিং-দিঘা-শ্রীনিকেতন! এক নজরে বাংলার জেলাগুলি পূর্বাভাস
Weather Update: লু-এর সতর্কবার্তা জারি হয়েছে। দুপুরে গরম হওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে জানানো হয়েছে, আগামী দুই দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৪-৭ ডিগ্রি ওপরে থাকতে চলেছে।
শনিবার দুপুরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা শুক্রবারের তুলনায় (৩৯.৪) কিছুটা কম (০.৬) থাকলেও দমদম (৪১.৪), আসানসোল (৪৩.৪), ক্যানিং (৪০.৬), বাঁকুড়া (৪৪.৪), দীঘা (৩৫.৪), শ্রীনিকেতনে (৪২)-এর সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে বেশি। বাঁকুড়ায় তাপমাত্রা শুক্রবারের তুলনায় বেড়েছে প্রায় দুই ডিগ্রি।

শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই তিন জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। মঙ্গলবার ও বুধবারেও এই একই আবহাওয়া থাকতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় ও রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। সবকটি জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস। এর মধ্যে পশ্চিমের জেলাগুলির পরিস্থিতি খুবই খারাপ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
সোমবার ও মঙ্গলবার নাগাদ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বিকেলের দিকে হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিনে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৭ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। পরবর্তী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৩-৪ ডিগ্রি বেশি থাকতে পারে।
কলকাতার আবহাওয়া
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। তবে তাপপ্রবাহ থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪১ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা ২৮.৬ (২৮.৩)
দমদম ২৮.৫ (২৯)
দিঘা ২৭.৭ (২৭.৮)
মেদিনীপুর ২৭.৫ (২৬.৬)
কৃষ্ণনগর
বাঁকুড়া ২৫.৪ (২৪.৫)
শ্রীনিকেতন ২২.৬ (২১.৮)
বহরমপুর ২৮.৬ (২৮.৪)
বর্ধমান ২৫ (২৫)
পানাগড় ২৪.৭ (২৬.৬)
আসানসোল ২৬.৪ (২৮)
পুরুলিয়া ২৪.১ (২৫.১)
দার্জিলিং ১৩ (১১.৮)
কালিম্পং ১৭.৫ (১৬.৩)
কোচবিহার ২৩.৬ (২২.৭)
মালদহ ২৫.১ (২৫.৬)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (৪০)
দমদম (৪০.৮)
দিঘা (৩৫)
মেদিনীপুর (৪৩.৫)
কৃষ্ণনগর (৪০.৬)
বাঁকুড়া (৪২.৪)
শ্রীনিকেতন (৪১.৬)
বহরমপুর (৩৮.২)
বর্ধমান (৪২.৫)
পানাগড় (৪৪)
আসানসোল (৪২.২)
পুরুলিয়া (৪২.৩)
দার্জিলিং (১৭.৬)
কালিম্পং (২৩.৪)
কোচবিহার (৩৪.১)
মালদহ (৩৮.৪)












Click it and Unblock the Notifications