Weather Update: মুষলধারায় বৃষ্টির সতর্কতা! উত্তরবঙ্গে তিন দিন ও দক্ষিণবঙ্গে একদিনের অরেঞ্জ ওয়ার্নিং

বর্ষা দেরি করে শুরু হলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এই বছরে এই প্রথম টানা বর্ষণের মুখে। আবহাওয়া দফতর (Weather Update) যা নিয়ে সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলির জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে এদিন সতর্কতা জারি করে বলা হয়েছে, উত্তরবঙ্গে ২৮ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে এবং দক্ষিণবঙ্গে ২৯ জুনের মধ্যে বিভিন্ন জেলায় মুষলধারায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। যে কারণে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে।

আবহাওয়া

আবহাওয়া দফতর (Weather Update) এদিন জানিয়েছে, বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারেও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ ওয়ার্নিং জারি করা হয়েছে। এই সময়ে ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, দার্জিলিং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৩০ জুন শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু কমলেও, ফের তা ১ জুলাই শনিবার বৃদ্ধি পাবে। ওই দিন আলিপুরদুয়ের অতিভারী বৃষ্টির সম্ভাবনায় অরেঞ্জ ওয়ার্নিং জারি করা হয়েছে। ওই দিন ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।

আবহাওয়া

২ জুলাই রবিবার আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ ওয়ার্নিং জারি করা হয়েছে। ওই সময়ে কালিম্পং ও দার্জিলিং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather Update) ।

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির ফলে তিস্তা, তোর্সা, জলঢাকা, সঙ্কোশ নদীতে জলস্তর বৃদ্ধির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং ও কালিম্পং-এর রাস্তায় ধস নামতে পারে। অন্যদিকে ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতে কমে যেতে পারে।

আবহাওয়া

আবহাওয়া দফতর (Weather Update) ২৮ জুন দক্ষিণবঙ্গের জন্য অরেঞ্জ ওয়ার্নিং জারি করেছে। দেওয়া হয়েছে বজ্রপাতের পূর্বাভাস। যে জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে সেগুলির মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+