Weather Update: চলবে বৃষ্টি, থাকবে গরমও, বাংলার কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?
পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও, গরমের দাপট এখনই কমছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের ১৬টি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একইসঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সব জায়গায় বৃষ্টি হবে না, কিছু নির্দিষ্ট এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া: বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। অন্যান্য জেলা: ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর: কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর: অস্বস্তিকর গরম বজায় থাকবে।

বুধবার ও বৃহস্পতিবারের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলা: হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে জেলার সর্বত্র বৃষ্টি হবে না। কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা: ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। অন্যান্য জেলা: ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে।
উত্তরবঙ্গে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার: হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ি: ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ভ্যাপসা গরম এবং বিক্ষিপ্ত বৃষ্টি আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বজায় থাকবে। এই বিক্ষিপ্ত বৃষ্টিতে গরমের প্রকোপ খুব একটা কমবে না। উত্তরবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষা ঢোকেনি। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications