ফের হাজির হতে চলেছে বৃষ্টির স্পেল, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কোথায় কেমন থাকতে চলেছে আবহাওয়া?
কয়েকদিনের ড্রাই স্পেল চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আর তাতেই ফের অস্বস্তি বাড়ছে। প্রশ্ন উঠছে এখন শুকনো থেকে পুজোয় ভাসবে না তো বাংলা? এই আশা-আশঙ্কার মাঝেই হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আগামী দিন দুই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টিপাত চলবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে রাজ্যে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। নতুন করে কোনও নিম্নচাপ তৈরি না হলেও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করছে। এই কারণে রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। এর ফলেই বিক্ষিপ্তভাবে গাঙ্গেয় বঙ্গে বৃষ্টিপাত চলবে।

সপ্তাহান্তে কোথাও কোথাও দু'এক পশলা বৃষ্টিপাত হতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকে বৃষ্টি কিছুটা বাড়বে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রথম কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ওদিকে উত্তরবঙ্গে গোটা বর্ষাকাল জুড়েই ভালোই বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টি এখনও চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, দার্জিলিংয়ে ঘুরিয়ে ফিরিয়ে সারা সপ্তাহ ধরেই বৃষ্টিপাত হবে।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। এই একই অবস্থা আগামী পাঁচ-ছয়দিন বজায় থাকবে। তার মাঝেই থেমে থেমে চলবে বৃষ্টিপাত।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications