Weather Alert: চলতি সপ্তাহেই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

Weather Alert: আপাতত উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে অর্থাৎ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় আবার ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া

সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন সকালেও পশ্চিমের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা সামান্য হলেও কমেছে দু-একটি জায়গা বাদ দিয়ে। পুরুলিয়ার তাপমাত্রা বেড়ে হয়েছে ১৭.১ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া বাঁকুড়া ও বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। কোচবিহারে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং-এ ১০.২, জলপাইগুড়িতে ১৫.৪, কালিম্পং-এ ১৪.৩, শ্রীনিকেতনে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামান সাগরের ওপরে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। এর প্রভাবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘন্টায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং ১৬ নভেম্বর নাগাদ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে।

সম্ভাব্য নিম্নচাপের অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে হলেও, ১৫ নভেম্বর বুধবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ এবং হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই সময় দিনের তাপমাত্রা কমলেও, রাতের তাপমাত্রা বাড়বে। ১৬ ও ১৭ নভেম্বর বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলের জেলা বিশেষ করে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায়। এই সময় দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে।

Storm Debi Alert: ধেয়ে আসছে ঝড় দেবী! জারি লাল সতর্কতা
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে

আসানসোল ১৯.৩ ( ১৯.৫)
বহরমপুর ১৯ (১৯.৪)
বাঁকুড়া ১৭.৮ (১৮.২)
বর্ধমান ১৮ (১৮)
কোচবিহার ১৫.৩ ( ১৫.৬)
দার্জিলিং ১০.২ (৯.৮ )
কালিম্পং ১৪.৩ ( ১৩.৫)
দিঘা ১৯.৭ (২০ )
কলকাতা ২১.২ ( ২২.২)
দমদম ২১.৫
কৃষ্ণনগর ২১ (২১.২)
মালদহ ২১.১ (২১.৯)
মেদিনীপুর ২০.২ (২০.৩)
শিলিগুড়ি ১৬.৪ (১৭)
শ্রীনিকেতন ১৭ (১৮.৬)
সুন্দরবন ২০.৫ (২০.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩০.৮)
বহরমপুর (২৯.২)
বাঁকুড়া (৩০.৯)
বর্ধমান (৩০)
কোচবিহার (৩১.৬)
দার্জিলিং (১৮.৪)
কালিম্পং (১৯)
দিঘা (৩১.২)
কলকাতা (২৯.৮)
দমদম (৩০.৯)
কৃষ্ণনগর (৩০.৮)
মালদহ (২৯.৯)
মেদিনীপুর (৩০)
শিলিগুড়ি (৩২.৮)
শ্রীনিকেতন (২৯.৪)
সুন্দরবন (৩০.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+