Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"আমরা ২৩৫, ওরা ৩০", বুদ্ধবাবুর এই বক্তব্য আজও চর্চিত, কেন বলেছিলেন এই কথা?

বাম জমানার অন্যতম মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শিল্প ও সংস্কৃতিতে রাজ্যকে আরও উপরের সারিতে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তাঁর। জেদ ছিল আরও বেশি। "আমরা ২৩৫, ওঁরা ৩০", এই ঠোঁটকাটা মন্তব্য আজও চর্চায় আসে। প্রশ্ন ওঠে, কেন এই কথা বলেছিলেন বুদ্ধবাবু?

২০০৬ সালের বিধানসভা নির্বাচনে বাম সরকারের স্লোগান ছিল, 'কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ'। তার আগে মারা গিয়েছেন সিপিএমের 'চাণক্য' অনীল বিশ্বাস। অনীল বিশ্বাসের স্বপ্ন, কথাকেও প্রচারে রেখেছিল সিপিএম। ২০০৬ সালের নির্বাচনে জিতে ইতিহাস তৈরি করেছিল বামফ্রন্ট সরকার।

Buddhadeb Bhattacharjee

রাজ্য বিধানসভায় মোট আসন ২৯৪ টি। ২০০৬ সালের নির্বাচনে সিপিএম ২৩৫ টি আসন জিতেছিল। বিরোধী তৃণমূল আটকে গিয়েছিল মাত্র ৩০ টি আসনে। বুদ্ধবাবু মুখে চওড়া হাসি নিয়ে ফের মহাকরণে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন। তবে কিছু দিন পর থেকেই শুরু হয়েছিল একটি মন্তব্যকে ঘিরে বিতর্ক। সেই বিতর্ক আজও সমানভাবে প্রাসঙ্গিক।

সিঙ্গুরের মাটিতে ৪০০ একর জমি নেওয়া যাবে না৷ অনিচ্ছুক চাষিদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিলেন তৃণমূল। কিন্তু বিরোধীদের কোনও কথাই কানে তোলা হচ্ছে না। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, "আমরা ২৩৫, ওঁরা ৩০"। তারপর রাজ্য রাজনীতিতে অনেক জল গড়িয়ে গিয়েছে।

বুদ্ধদেব ভট্টাচার্যের এই বক্তব্য যথেষ্ট সমালোচিত হয়েছিল। ভোটে যেতে ইতিহাস তৈরি করেছে সিপিএম৷ একক সংখ্যাগরিষ্টতার অনেক বেশি সংখ্যক আসন সিপিএম সেবার পেয়েছিল। কিন্তু তাই বলে কি বিরোধীদের মর্যাদা নেই? তাদের কথা কি শোনা হবে না? সেই কথার কি গুরুত্ব নেই? এই প্রশ্ন উঠেছিল৷

বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ ছিল সদা হাস্যময়। মিষ্ট ব্যবহার ও সৌজন্য ছিল তাঁর পাথেয়। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও নিতান্ত সাধারণ জীবন যাপন করতেন তিনি। পাম এভিনিউর ছোট্ট ফ্ল্যাটেই থেকেছেন জীবনের বেশিরভাগ সময়। নিজের ঘর বইপত্র দিয়ে সাজানো। বই ছাড়া অন্য কিছু ভাবতেও পারতেন না। বাংলার সংস্কৃতি জগতের সঙ্গেও তাঁর নিবিড় সখ্যতা ছিল।

কিন্তু কেন এমন কথা বলেছিলেন? এই প্রসঙ্গ আজও চর্চায় থাকে রাজ্য রাজনীতির।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+