বড় সিদ্ধান্ত বোসের, ইওরস সিন্সিয়ারলির বদলে এবার থেকে লিখবেন বন্দে মাতরম
সরকারি চিঠিপত্রে প্রথাগত 'Yours sincerely'-র পরিবর্তে 'বন্দে মাতরম' লেখার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বন্দে মাতরমের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা এবং এর স্থায়ী ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্ব থেকেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
লোকভবনের নিজস্ব 'এক্স' (X) হ্যান্ডলের মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে।

এ প্রসঙ্গে এক আধিকারিক বলেন, "রাজ্যপাল তাঁর সমস্ত দাপ্তরিক চিঠিপত্র ও দলিলে বিদায়সূচক সম্ভাষণ 'Yours sincerely'-এর পরিবর্তে 'বন্দে মাতরম' ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি সমাজের প্রতিটি স্তরের মানুষকে আবেদন জানিয়েছেন যে, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর এই ঐতিহাসিক সৃষ্টিকে জীবনের প্রতি মুহূর্তে এবং দৈনন্দিন কার্যকলাপে সম্ভাব্য সকল উপায়ে সম্মান প্রদর্শনের নিদর্শনস্বরূপ গ্রহণ ও আত্মস্থ করা হোক।"
একটি কালজয়ী সৃষ্টি হিসেবে 'বন্দে মাতরম' জাতির আত্মাকে মূর্ত করে তোলে এবং প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে বলে রাজভবন সূত্রে জানা গেছে। তাঁদের মতে, এই ধরনের উদ্যোগ গানটির সঙ্গে জড়িত ঐক্য, দেশপ্রেম এবং সাংস্কৃতিক গর্বের মূল্যবোধগুলোকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications