অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দুই শিশুর, দাসপুরে মর্মান্তিককাণ্ডে শোকের ছায়া
পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার মাগুরিয়া গ্রামে বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই শিশুর। শনিবার রাতের এই দুর্ঘটনা ঘটে।
পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার মাগুরিয়া গ্রামে বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই শিশুর । শনিবার রাতের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুদীপা সামন্ত (৫) ও যশোদা সামন্ত (৩) নামের দুই শিশু কন্যার। পুলিশের ধারনা বাড়িতে জ্বলতে থাকা লম্ফ থেকে খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়িতে আগুন লাগে। তাতেই মৃত্যু হয়েছে এই দুজনের ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছ যে এই দুজনের বাবা তরুণ সামন্ত দিনমজুর । তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে এই মাটির বাড়িতে থাকতেন । তরুণ সামন্তর মা মাগুরিয়া গ্রামেই অন্য বাড়িতে থাকেন । রাতে তাকে খাবার দিতে গিয়েছিলেন তরুণ সামন্তর স্ত্রী। ঘরে ছিল ওই দুই মেয়ে। কোনও কারণে জ্বলতে থাকা লম্ফ থেকে আগুন লেগে যায় ওই বাড়িতে । ঘর থেকে বাইরে আসতে পারে নি ওই দুই ছোট্ট মেয়ে। তার কারণেই বাড়িতেই অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের ।












Click it and Unblock the Notifications