এবার শ্যুটআউট জগদ্দলে! গুলিতে খুন অর্জুন সিংয়ের ভাইপোর ছায়াসঙ্গী
এবারে জগদ্দলে শ্যুটআউট। বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝড়া তৃণমূল কর্মী ভিকি যাদব। গুলিতে আহত অবস্থায় ভিকি যাদবকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে। তবে হাসপাতাল সূত্রে খবর, মৃত অবস্থাতেই নিয়ে যাওয়া হয়েছিল ভিকি যাদবকে।
এলাকায় পরিচিত তৃণমূল কর্মীকে লক্ষ্য করে ১২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। মৃত ভিকি যাদব ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিন সন্ধেয় পুরানিতলায় বাড়ির সামনে বসেছিলেন ভিকি। সেই সময় বাইকে করে ৩ দুষ্কৃতী এসে পরপর গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

মৃত ভিকি যাদবকে এলাকার মানুষ সাংসদ অর্জুন সিংয়ের ভাইপোর ছায়াসঙ্গী বলেই দাবি করেছে। ভিকি যাদবকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে অন্য হাসপাতালে রেফার করা হলে, সঙ্গে থাকা আত্মীয়-বন্ধুরা তাকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার।
ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান ভিকি যাদবকে দলের একনিষ্ঠ কর্মী বলে দাবি করেছেন। ১৭ নম্বর ওয়ার্ডে সেই তৃণমূলকে নেতৃত্ব দিত বলেও দাবি করেছেন তিনি। সামনে নির্বাচন এগিয়ে আসায় খুনের পিছনে রাজনৈতিক শত্রুতার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
গত কয়েকদিনে এনিয়ে তৃতীয় তৃণমূল নেতা কিংবা কর্মীর ওপরে হামলা হল। ১৩ নভেম্বর জয়নগরে গুলি করে খুন করা হয় স্থানীয় অঞ্চল সভাপতি তৃণমূল নেতাকে। ১৭ নভেম্বর আমডাঙায় খুন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। এই দুই খুনের ঘটনাতেও রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।
এদিকে এই খুনই প্রমাণ করে দিচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কী, বলেছে বিজেপি। ঘটনার পরেই এলাকায় যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications