শীতলকুচি নিয়ে মমতার ফোন ট্যাপিং-এর অভিযোগ, দায়ের হল মামলা
কোচবিহারের (coochbihar) তৃণমূল (trinamool congress) নেতা পার্থপ্রতীম রায়ের (partha pratim roy) সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) ফোনালাপ ট্যাপিং-এর অভিযোগে মামলা দায়ের হল। রাজডাঙার এক
কোচবিহারের (coochbihar) তৃণমূল (trinamool congress) নেতা পার্থপ্রতীম রায়ের (partha pratim roy) সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) ফোনালাপ ট্যাপিং-এর অভিযোগে মামলা দায়ের হল। রাজডাঙার এক মহিলা তৃণমূল কর্মী কালীঘাট থানায় (kalighat police station) এই সম্পর্কিত অভিযোগটি দায়ের করেছেন।

কালীঘাট থানায় অভিযোগ
ওই তৃণমূল কর্মী কালীঘাট থানায় তাঁর কথা অভিযোগে বলেছেন, ১৬ এপ্রিল অমিত মালব্য এবং লকেট চট্টোপাধ্যায় একটি অডিও টেপ প্রকাশ করেন। সেখানে শীতলকুচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শীতলকুচির প্রার্থী পার্থপ্রতীর রায়ের কথোপকথন শোনা গিয়েছে। কিন্তু যে অংশটি প্রকাশ করা হয়েছে, সেটি অসম্পূর্ণ অংশষ তবে একটি বিশেষ অংশ কেটে নিয়েই শোনানো হয়েছে।

টেলিগ্রাফ এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা
কালীঘাট থানায় করা অভিযোগে বলা হয়েছে, কারও ফোনালাপ ট্যাপ রপা কিংবা তাঁর বিশেষ অংশ শুনিয়ে কাউকে প্রভাবিত করার চেষ্টা অপরাধ। তৃণমূল কর্মীর অভিযগের ভিত্তিতেই টেলিগ্রাফ এবং তথ্য প্রযুক্তি আইন এবং আইপিসির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মৃতদেহ নিয়ে রাজনীতির অভিযোগ বিজেপির
অডিও টেপে শোনা গিয়েছিল (যদিও অডিও টেপের সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া) মমতা বন্দ্যোপাধ্যায় পার্থপ্রতীম রায়কে নির্দেশ দিচ্ছেন, ঘটনার দিন মৃতদেরগুলিকে পরিবারগুলির হাতে তুলে না দিতে। গুলিতে যাঁরা মারা গিয়েছেন, তাঁরা কাদের লোক, এর উত্তরে পার্থপ্রতীম রায় বলেছেন, তাঁদের লোক। যা নিয়ে বিজেপি পরবর্তী সময়ে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদেহ নিয়ে রাজনীতি করছেন।

কমিশনের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি
শনিবার নির্বাচন কমিশনের কাছে ওই অডিও টেপ নিয়ে অভিযোগ জানানো হয়, তৃণমূলের তরফে। সেখানে বলা হয় অবৈধ ও বেআইনি ভাবে আড়িপাতা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের পাশাপাশি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়। পাশাপাশি ফৌজদারি মামলা করে উপযুক্ত তদন্তের দাবিও করা হয় তৃণমূলের প্রতিনিধিদলের তরফে। তৃণমূলের তরফেো বলা হয়েছে, মুখ্যমন্ত্রী ফোন যদি ট্যাপ না করা হয়, তাহলে কীভাবে তা একটি রাজনৈতিকদলের কাছে পৌঁছে গেল।
-
মমতা সাধারণ মানুষকে দিচ্ছেন, নিয়ে নিচ্ছেন মোদী! দাবি অভিষেকের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা










Click it and Unblock the Notifications