Subrata Bakshi: মান অভিমানে সময় নয়, যুদ্ধজয়ের সময়! কোন্দলের মধ্যেই বার্তা তৃণমূলের রাজ্য সভাপতির
Subrata Bakshi: সামনই লোকসভা নির্বাচন। আর সে নির্বাচনের আগে প্রকাশ্যে তৃণমূলে নবীন-প্রবীন কোন্দল। একে অপরের বিরুদ্ধে লাগাতার মুখ খুলছে। এই অবস্থায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। আর
এর মধ্যেই দলকে এক জোট হয়ে চলার বার্তা দিলেন সুব্রত বক্সি (Subrata Bakshi) । যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে লোকসভার আগে তৃণমূলের এহেন পরিস্থিতিকে তীব্র কটাক্ষ বিরোধীদের। পতন শুরু বলে দাবি বিজেপি-সিপিএমের।

লোকসভা নির্বাচনের আগে আজ প্রথম সাংগঠনিক বৈঠক ছিল। আর সেই বৈঠকে বাঁকুড়া জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন সুব্রত বক্সি (Subrata Bakshi)। আর সেই বৈঠক থেকেই গোষ্ঠী কোন্দল নিয়ে কড়া বার্তা দেন। একই সঙ্গে আগামী নির্বাচনে বাঁকুড়ার দুই আসন থেকেই তৃণমূলকে জেতানোর টার্গেট বেঁধে দেন তৃণমূলের রাজ্য সভাপতি।
বলেন, পুরানোদের ডেকে নিন। বাড়িতে যারা বসে গিয়েছে তাদের ময়দানে নামতে হবে। এক্ষেত্রে কোনও গোষ্ঠী কোন্দল গ্রাহ্য হবে না বলেও বৈঠকে বার্তা। শুধু তাই নয়, গ্রাম এবং ব্লক স্তরে এখন থেকেই প্রচারে নামার নির্দেশ দেন সুব্রত বক্সি। আর তা বলতে গিয়ে তাঁর কড়া বার্তা, এটা মান অভিমানে সময় নয়, যুদ্ধজয়ের সময়। ফলে সমস্ত অভিমান ভুলে সবাইকে ময়দানে নামার কথাও বলেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা।
শুধু তাই নয়, নিজেদের ইচ্ছামতো বিবৃতি দেওয়া যাবে না। এমনকি দল অস্বস্তিতে পরে এমন মন্তব্য থেকে নেতারা যাতে বিরত থাকে সেই বার্তাও এদিন দিয়েছেন সুব্রত বক্সি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বিশেষ করে দলের মধ্যে নবীন-প্রবীন দন্দ ব্যাপক আকার নিয়েছে। এমনকি দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক কথা দলে মানা হচ্ছে না বলেও জোর জল্পনা। এমনকি এই বিষয়ে গত কয়েকদিন আগেই ইঞ্জিনপূর্ণ মন্তব্য করেন খোদ সুব্রত বক্সিই।
তিনি বলেন, ভোটে লড়লে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি লড়াই থেকে পিছিয়ে যাবেন না৷ যদিও এহেন মন্তব্যে তীব্র আপত্তি জানান কুণাল ঘোষ। তাঁর পালটা যুক্তি, অভিষেক পিছিয়ে যাওয়ার ছেলে নয়। বাঘের বাচ্চার মতো লড়াই করবে সে। দলে যাতে তাঁর বার্তা শোনা হয় সেই কথা জানান কুণাল। আর এরপরেই বিভিন্ন প্রশ্ন ওঠে। দলে অভিষেকের সক্রিয়তা নিয়ে প্রবল হয় চর্চা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications