রোহিঙ্গার পাল্টা রাক্ষস, মমতার ঢাল মহুয়া! ভোটের মাঝেই 'গোত্র রাজনীতি' নিয়ে তরজা তুঙ্গে
রাজ্যে আজ অনুষ্ঠিত হল দ্বিতীয় দফার ভোট৷ তার মাঝেই বঙ্গে গোত্র রাজনীতি নিয়ে টুইট যুদ্ধে অবতীর্ণ শাসক ও বিরোধী দল৷ তিনি শাণ্ডিল্য গোত্রের অধিকারী বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপরই তাঁর প্রতি আক্রমণ শানিয়ে টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং৷ রোহিঙ্গাদের টেনে তৃণমূল নেত্রীকে বিঁধেছেন তিনি৷ তারই পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷

'টিকিওয়ালা রাক্ষসদের থেকে অনেক ভালো রোহিঙ্গা গোত্র'
তাঁর কটাক্ষ, 'টিকিওয়ালা রাক্ষসদের থেকে অনেক ভালো রোহিঙ্গা গোত্র৷' এই মন্তব্যের জন্য পাল্টা মহুয়ার বিরুদ্ধে তোপ দেগে ফের টুইট করেছেন গিরিরাজ৷ ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার৷ দ্বিতীয় দফার ভোটের শেষ দিনের প্রচারে নন্দীগ্রাম বিধানসভার টেগুয়ায় সভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি শাণ্ডিল্য গোত্র৷ যা ব্রাহ্মণ সম্প্রদায়ের সর্বোচ্চ 8টি গোত্রের একটি৷

'আমার ব্যক্তিগত গোত্র শাণ্ডিল্য'
মমতা বলেন, 'দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম৷ তখন পুরোহিত আমাকে আমার গোত্র জিজ্ঞাসা করেন৷ আমি বলি 'মা মাটি মানুষ'৷' এরপর মমতা তাঁর ত্রিপুরা ভ্রমণের কথা বলেন৷ সেখানে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাওয়ার সময়, পুরোহিত তাঁর গোত্র জিজ্ঞাসা করলে, তিনি সেখানেও 'মা মাটি মানুষ' বলেছিলেন৷ যদিও এরপর মমতা বলেন, 'আমার ব্যক্তিগত গোত্র শাণ্ডিল্য'৷

'ভোটের জন্য রোহিঙ্গাদের সঙ্গে সমঝোতা'
মমতার এই মন্তব্যের কটাক্ষ করে টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং৷ তিনি লেখেন, 'যাঁরা ভোটের জন্য রোহিঙ্গাদের সঙ্গে সমঝোতা করছেন, যাঁরা দুর্গা-কালী পুজো বন্ধ করে দিয়েছেন, যাঁরা হিন্দুদের অসম্মান করেন, তাঁরাই এখন পরাজয়ের ভয়ে গোত্র নিয়ে পড়েছেন৷ শাণ্ডিল্য গোত্র সনাতন, ভোটের জন্য নয়৷'

গিরিরাজকে কটাক্ষ মহুয়ার
গিরিরাজের এই মন্তব্যের জবাব দিয়ে বিস্ফোরক টুইট করেন মহুয়া মৈত্র৷ তিনি লেখেন, 'কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ বলেছেন, মমতা রোহিঙ্গা গোত্রীয়৷ এ জন্য আমরা গর্বিত৷ টিকিওয়ালা রাক্ষসদের থেকে তাঁরা ভালো৷' মহুয়ার এই মন্তব্যের পর অবশ্য চুপ করে থাকেননি গিরিরাজ সিং৷ গিরিরাজ পাল্টা তোপ দাগেন মহুয়ার প্রতি৷

পাল্টা তোপ গিরিরাজের
টুইটে বিজেপি নেতা লেখেন, 'ভারতের সভ্যতা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এই টিকি৷ ভোট পাওয়ার জন্য এই সনাতনকে অপমান করা ঠিক নয়৷ রোহিঙ্গাদের পা ধুয়ে যান, শিগগিরই ভারত আপনাকে জবাব দিয়ে দেবে৷' সবমিলিয়ে রাজ্যে বিধানসভা ভোটের পারদে নয়া মাত্রা জুড়েছে এই গোত্র রাজনীতি৷
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications