শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব কাঁটা! উচ্চ পর্যায়ের বৈঠকেও মুখ দেখাদেখি হল না দুই তৃণমূল নেতার
একুশের ভোটের আগেই গত কয়েকদিন আগেই বাংলার গেরুয়াকে সেলকে ভোকাল টনিক দিয়ে গিয়েছেন অমিত শাহ। কীভাবে বাংলার নির্বাচনে বিজেপির আইটি সেল কাজ করবে সে বিষয়ে একটা দিশা দেখিয়ে গিয়েছেন অমিত শাহ। এবার বিজেপির আইটি সেলকে রুখতে তৃণমূলের হয়ে কাজ করছে প্রশান্ত কিশোরের সংস্থা। তৃণমূলের হয়ে ফেসবুক, টুইটারে পালটা প্রচার শুরু করেছে ভোট কৌসুলির সংস্থা। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে কেউ কাউকে একচুলও জায়গা ছাড়তে নারাজ। কিন্তু বিধানসভা ভোটের আগে তৃণমূলের উদ্বেগ বাড়াচ্ছে কি গোষ্ঠী দ্বন্দ্ব? প্রশ্ন রাজনৈতিকমহলের।

সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বৈঠকে প্রকাশ্যে দ্বন্দ্ব!
সামনেই বিধানসভা ভোট। ভোটের আগে বিজেপিকে সোশ্যাল মিডিয়াতেই জবাব দিতে একগুচ্ছ অ্যাকাউন্ট খোলা হচ্ছে তৃণমূলের তরফে। যদিও সেই সমস্ত অ্যাকাউন্টগুলিকে টার্গেট করে বিজেপিও পালটা ঘুটি সাজিয়েছে। এই অবস্থায় ভোটের আগে জরুরি বৈঠকে বসে তৃণমূল নেতৃত্ব। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতেই বিজেপির সঙ্গে টেক্কা দিতে উত্তর কলকাতার বিধায়কদের নিয়ে বৈঠকে বসে দলের শীর্ষ নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার একাধিক শীর্ষ নেতৃত্ব। উপস্থিত ছিলেন পরেশ পাল ও সাধন পাণ্ডে। বৈঠকে থাকলেও দুই বিধায়ক মুখোমুখি হননি বলে সূত্রে জানা গিয়েছে।

পরেশ-সাধন গোষ্ঠী দ্বন্দ্ব নতুন কিছু নয়!
উত্তর কলকাতার রাজনীতিতে পরেশ পাল এবং সাধণ পান্ডের গোষ্ঠী দ্বন্দ্ব নতুন কিছু নয়। এই দুই বিধায়ককে একাধিকবার একাধিক ইস্যুতে সতর্ক করা হয় তৃণমূলের তরফে। কিন্তু তাতেও তাঁদের থামানো যায়নি। একাধিক ইস্যুতে বারবার দুজন-দুজনকে আক্রমণ শানিয়েছেন। এবার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকেও প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠী দ্বন্দ্ব। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের কর্মীরাও। তাঁদের সামনেই কার্যত প্রকাশ্যে আসে দুই নেতার পরেশ-সাধনের গোষ্ঠী দ্বন্দ্ব।

গোষ্ঠীদ্বন্দ্ব কোনও ভাবেই বরদাস্ত নয়
সামনেই বিধানসভা ভোট। আর এই ভোট তৃণমূল এবং বিজেপির কাছে কার্যত প্রেস্টিজিয়াস ফাইট। বাংলা দখলে কার্যত কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। বাংলায় মাঠে নেমে কাজ করছেন অমিত শাহ এবং কোং। পালটা যদিও প্রশান্ত কিশোরের ছকে দেওয়া অংকে এগিয়ে যাচ্ছে শাসকদল তৃণমূল। কিন্তু সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব শাসকদলকে চাপে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই কারনে নেতা-কর্মীদের ইতিমধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কিন্তু এরপরেই বৈঠকে পরেশ-সাধনের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় শাসকদলে চাপ বেড়েছে। যদিও বৈঠক থেকেই সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা বিষয় কড়াভাবে বুঝিয়ে দিয়েছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। শিয়রে ভোট, এখনও যদি গোষ্ঠীদ্বন্দ্ব চলতে থাকে তবে ক্ষমতা হারাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দলের মুখ। তাঁকে জেতাতে হবে। এই লক্ষ্য নিয়ে এ দিন থেকেই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকায় প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল।

হাতিয়ার সোশ্যাল মিডিয়া
সাইবার সেল, সাইবার ওয়ার রুম এই শব্দগুলির সঙ্গে খুব একটা পরিচয় ছিল না। নির্বাচনী রাজনীতিতে সোশ্যাল মিডিয়াকে কীভাবে ব্যবহার করতে হয় তা দেশকে দেখিয়েছিল বিজেপি। ২০১৪ সালে কার্যত সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই ক্ষমতায় আসে নমো। এরপর গত লোকসভা নির্বাচনে ফের একবার সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে বিজেপি। আর এবার সামনেই বিধানসভা ভোট। বাংলা দখলে ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছে বিজেপির সাইবার সেল। খোদ বিজেপির সাইবার সেলের প্রধান বাংলায় এসে কাজ করছে।

উচ্চ পর্যায়ের বৈঠক করে তৃণমূল
এই অবস্থায় সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় উত্তর কলকাতার সাত দলীয় বিধায়ক এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে তৃণমূল। যেখানে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক-এর সদস্যরাও উপস্থিত ছিলেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কীভাবে দলের প্রচার চালাতে হবে, প্রচারে পদ্ধতি কেমন হবে, যে জায়গাগুলিতে খামতি রয়েছে সেগুলি কীভাবে পূরণ করা হবে, তা নিয়েই উক্ত বৈঠকে আলোচনা হয় বলে জানা যাচ্ছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications