বিজেপি নেতৃত্বকে কদর্য আক্রমণ তৃণমূলনেত্রী দোলা সেনের
ছাপ্পান্ন ইঞ্চির ছাতিওয়ালা লোকগুলো দুকান কাটা, নির্লজ্জ ও বেহায়া। এরা ভোটের আগে পুলওয়ামার মতো ঘটনা ঘটায়। আম্বানি-আদানির মতো মানুষদের খুশি করতে রিজার্ভ ব্যাঙ্কের কোষাগারে হাত দেয়। বর্তমান সময়ই দেশে বেকারত্বের হার সর্বাধিক। ১০০জনের মধ্যে ৪৫ জন বেকার, এটা দেশের পক্ষে ক্ষতিকর।

দোলা আরও বলেন, মোদী ও শাহরা রেল থেকে বিএসএনএল সবই বেসরকারিকরণ করে দিচ্ছে। এনআরসি ও সিএএ সহ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং রাজ্য সরকার কর্তৃক সামাজিক সুরক্ষা প্রকল্পের সার্থক রুপায়ণের প্রচেষ্টায় এবং আসন্ন পৌর নির্বাচনের প্রেক্ষাপটে শ্রমিক কনভেনশনে এসে কেন্দ্রের বিজেপি সরকারকে এমন ভাষাতেই বিঁধলেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ দোলা সেন।
এদিনের এই শ্রমিক কনভেনশনের আয়োজন করলো বসিরহাট মহকুমা আইএনটিটিইউসি। বসিরহাট মহকুমার টাকী পৌরসভার সাংস্কৃতিক মঞ্চে এদিনের এই কনভেনশনে উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ তথা ইন্ডিয়া ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্যের সভানেত্রী দোলা সেন, আইএনটিটিইউসির উত্তর ২৪ পরগণা জেলা সভাপতি তাপস দাশগুপ্ত, আইএনটিটিইউসির উত্তর ২৪ পরগণা জেলার কোর কমিটির সদস্য কৌশিক দত্ত ও বাবুলাল সাধুখাঁ সহ একাধিক নেতৃত্ব, কর্মী এবং বসিরহাট ও বারাসাত মহকুমার বেশ কয়েকটি শ্রমিক সংগঠন। এদিনের এই কনভেনশন থেকে সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের জন্য একাধিক প্রকল্পের কথা অবহিত করেন দোলা সেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত












Click it and Unblock the Notifications