দেনা মেটাতে ঋণ নিতে হচ্ছে সরকারকে : বামেদের খোঁচা মমতার

প্রাক্তন বাম সরকার যে পাহাড় সমান দেনা তৃণমূল সরকারের ঘাড়ে চাপিয়ে গিয়েছে তা মেটাতে সরকারকে ঋণ নিতে হচ্ছে। বুধবার এইভাবেই বিধানসভায় বামেদের খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা, ৮ মার্চ : প্রাক্তন বাম সরকার যে পাহাড় সমান দেনা তৃণমূল সরকারের ঘাড়ে চাপিয়ে গিয়েছে তা মেটাতে সরকারকে ঋণ নিতে হচ্ছে। বুধবার এইভাবেই বিধানসভায় বামেদের খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[বিধায়কদের ভাতা বাড়ছে ৫ হাজার, প্রতিবাদে তর্কাতর্কি তৃণমূল-সিপিএমে]

প্রসঙ্গত এদিন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য মন্তব্য করেন তৃণমূল সরকার ১.৩৩ লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। প্রতিবন্ধী, বিধবা, বার্ধক্য ভাতা না বাড়িয়ে কেন বিধায়ক ভাতা বাড়ানো হল।

দেনা মেটাতে ঋণ নিতে হচ্ছে সরকারকে : বামেদের খোঁচা মমতার

তন্ময়বাবুর বক্তব্যের পাল্টা মমতার জবাব, এই অভিযোগ শুনে তিনি স্তম্ভিত। মুখ্যমন্ত্রী হলেন, দেশের মধ্যে এই রাজ্যেই বিধায়ক ভাতা সবচেয়ে কম। এবং বামেরাই ভাতা বৃদ্ধির কথা বলেছিলেন। তাহলে এখন কেন তন্ময়বাবু চেঁচাচ্ছেন?

মমতা বামেদের খোঁচা দিয়ে বলেন, প্রাক্তন বাম সরকারের দেনা মেটাতে তাঁর তৃণমূল সরকারকে এবছর ৪০,০০০ কোটি টাকা ধার শোধ করতে দিতে হবে। বামেদের দেনার বোঝা তৃণমূল সরকারকে টানতে হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে, মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেছিলেন, ৪৯,৬৮৭ বিধবা রয়েছেন, ৪৪,২৪৪ শারীরিক প্রতিবন্ধী রয়েছেন যারা সরকারের থেকে ভাতা রায়। ৮৩,৭৩৮ জন রয়েছে যাঁরা বার্ধক্যকালীন পেনশন পান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+