খেলতে গিয়ে খালে! ডুবে মৃত্যু ৩ শিশুর
নদিয়া জেলার করিমপুরের থানারপাড়া এলাকায় মুক্তারপুর গ্রামে জলে ডুবে মৃত্যু হয়েছে তিন শিশুর । তারা খেলতে গিয়েছিল । পুকুর পাড়ে খেলার সময়ে তারা জলে পড়ে যায় ।
নদিয়া জেলার করিমপুরের থানারপাড়া এলাকায় মুক্তারপুর গ্রামে জলে ডুবে মৃত্যু হয়েছে তিন শিশুর । তারা খেলতে গিয়েছিল । পুকুর পাড়ে খেলার সময়ে তারা জলে পড়ে যায় । তিন শিশুর মৃত্যুতে সেখানে পুজোর বাতাসে শোকের ছায়া । পুলিশ জানায় যে মৃত্যু হয়েছে সোহানা খাতুন (১১), সাহিনা পারভীন খাতুন (৯) ও সঞ্চিতা খাতুন (৭) নামে এই তিনজনের ।

তাদের সঙ্গে খেলতে গিয়েছিল সাথিয়া খাতুন নামের এক মূক ও বধির কিশোরী । সে গ্রামে গিয়ে ইশারার মাধ্যমে লোকজনকে জানায় । তারপর এই খাল থেকেই উদ্ধার করা হয়েছে এই তিনজনের দেহ । অন্য সময়ে এই খালে জল থাকে না। এখন বৃষ্টির কারণে জল বেড়েছে খালে। তার জন্য এই দুর্ঘটনা।












Click it and Unblock the Notifications