লখনউকে ৪০ রানে হারিয়ে জয়ে ফিরল রাজস্থান
আইপিএল ২০২৬-এ রাজস্থান রয়্যালস লখনউ সুপার জায়ান্টসকে ৪০ রানে হারিয়ে তাদের টানা দুই ম্যাচের হারের ধারা ভাঙল। ১৫৯ রানের লক্ষ্য তাড়া করে লখনউ ১৮ ওভারে মাত্র ১১৯ রানে অলআউট হয়েছে।
লখনউ অধিনায়ক ঋষভ পন্থের শূন্য রানে বিদায় সবচেয়ে হতাশাজনক ছিল। পন্থ ছাড়াও আয়ুষ বাদোনি ও এইডেন মার্করাম কোনো রান করেননি। দলের পক্ষে মিচেল মার্শ ৪১ বলে ৬টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৫৫ রান করেন।

১৯তম আসরের ৩২তম ম্যাচে নিকোলাস পুরান (২৫ বলে ২২) ও হিম্মত সিং (১৫ বলে ১৫) ছাড়া লখনউয়ের অন্য কোনো ব্যাটসম্যান পরের দিকে রান পাননি। একানা ক্রিকেট স্টেডিয়ামে রিয়ান পরাগের দলের হয়ে জোফ্রা আর্চার ৩টি, ব্রিজেশ শর্মা ও নান্দ্রে বার্গার ২টি করে উইকেট নিয়েছেন।
রাজস্থান ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান তোলে। রবীন্দ্র জাদেজা ২৩ বলে ২ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪৩ রান করে দারুণ ব্যাটিং করেন। যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ডনোভান ফেরেইরা এবং শুভম দুবেও মূল্যবান অবদান রাখেন।
লখনউয়ের মহম্মদ শামি, প্রিন্স যাদব, মহসিন খান প্রত্যেকে দুটি করে উইকেট নেন। এই জয়ে রাজস্থান পয়েন্ট তালিকায় দ্বিতীয় এবং লখনউ নবম স্থানে নেমে গিয়েছে।












Click it and Unblock the Notifications