ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ঘোষণা করলেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময়সীমা বাড়িয়েছেন। আসিম মুনির এবং শাহবাজ শরিফের আবেদন উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নেন। তবে একটি সমন্বিত প্রস্তাব জমা না দেওয়া পর্যন্ত হরমুজ অবরোধ এবং সামরিক প্রস্তুতি বজায় থাকবে বলে জানানো হয়েছে।

ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প ঘোষণা করেন যে, যুদ্ধবিরতি তখনই কার্যকর থাকবে যখন ইরানের নেতারা একটি সমন্বিত প্রস্তাব পেশ করবেন এবং চলমান আলোচনা শেষ হবে। তিনি জানান, সামরিক পদক্ষেপ বিলম্বিত করতে এবং ক‚টনীতির জন্য সময় দিতে পাকিস্তানের অনুরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ট্রাম্প বিস্তারিত জানান যে, পাকিস্তানের নেতৃত্ব, বিশেষ করে আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরাসরি আবেদনের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি বলেন, "ইরান সরকার গুরুতরভাবে বিভক্ত, যা অপ্রত্যাশিত নয়, এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুরোধে, আমরা ইরানের উপর আমাদের আক্রমণ স্থগিত করেছি, যতক্ষণ না তাদের নেতা ও প্রতিনিধিরা একটি সমন্বিত প্রস্তাব নিয়ে আসতে পারেন।"

তিনি আরও যোগ করেন, "আমি তাই আমাদের সামরিক বাহিনীকে অবরোধ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছি এবং অন্য সব দিক থেকে প্রস্তুত ও সক্ষম থাকতে বলেছি। আমি যুদ্ধবিরতি ততক্ষণ পর্যন্ত বাড়িয়ে দেব যতক্ষণ না তাদের প্রস্তাব জমা পড়ে এবং আলোচনা শেষ হয়, যেভাবেই হোক না কেন।" এই পদক্ষেপটি উত্তেজনা সাময়িকভাবে হ্রাস করার ইঙ্গিত দেয়, তবে চলমান অবরোধ এবং সামরিক প্রস্তুতির মাধ্যমে ইরানের উপর চাপ বজায় থাকবে।

হোয়াইট হাউস পরে সাংবাদিকদের নিশ্চিত করেছে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার ইসলামাবাদে নির্ধারিত সফর বাতিল করে ওয়াশিংটনেই রয়ে গেছেন এবং তিনি এই সফরে আর যাচ্ছেন না।

ট্রাম্পের ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এক্স-এ পোস্ট করেছিলেন। তিনি ইরানি বন্দর অবরোধকে "যুদ্ধের কাজ" এবং যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেন। তিনি আরও সতর্ক করেন যে, বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু করা এবং ক্রুদের আটক করা উত্তেজনা বাড়িয়ে দেবে। আরাঘচি জোর দিয়ে বলেন, ইরান জানে কীভাবে তাদের স্বার্থ রক্ষা করতে হয় এবং চাপ প্রতিরোধ করতে হয়।

এদিকে, আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে ইরান পাকিস্তানে আসন্ন আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজেন্সির একজন সংবাদদাতার বরাত দিয়ে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র "অতিরিক্ত দাবি" থেকে সরে আসতে অস্বীকার করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+