রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই নেই, আসল যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে, দাবি লকেটের
হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে রচনা বন্দ্যোপাধ্যায়কে। দিদি নম্বর ওয়ান অনুষ্ঠান করে গোটা বাংলাতে অন্যতম পরিচিত মুখ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি এবারে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন। এই সম্পর্কে কী বললেন সাংসদ লকেট?
এই লড়াই লকেট বনাম রচনা নয়। এ লড়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর লড়াই হবে। রাজ্যে একাধিক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনি নির্বাচনের লড়াই করছেন। আসল মুখ নরেন্দ্র মোদী।

মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন, মানুষ দেখে ফেলেছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী করেছেন, তাও মানুষ দেখেছে। সন্দেশখালি জ্বলছে। দিদি নম্বর ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে নাচছেন। এমন কটাক্ষ করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
রচনা বন্দ্যোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায় টলিউডের অন্যতম প্রাক্তন দুই নায়িকা। দীর্ঘ ১০ বছর হল লকেট চট্টোপাধ্যায় আর অভিনয় জগতে নেই। দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁরা দুজনেই বেশ কিছু সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। দুজনেই যথেষ্ট একে অপরের পরিচিত।
এই লড়াই কোনওভাবেই রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের নয়। এই লড়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের। লকেট চট্টোপাধ্যায়রা বিজেপির সৈনিক। নরেন্দ্র মোদীর হয়ে তাঁরা লড়াই করছেন। এমন বক্তব্য রাখলেন লকেট।
রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে লড়াই। মোদিজীর হয়ে বিজেপির হয়ে তারা লড়াইতে নেমেছেন। এখানে কোনওভাবেই রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই নেই। পরিষ্কার জানিয়ে দিলেন লকেট চট্টোপাধ্যায়।












Click it and Unblock the Notifications