ঘূর্ণিঝড় পরিস্থিতির মোকাবিলায় মোতায়েন এনডিআরএফ! রাজ্যের কোথায় কোথায় মোতায়েন, একনজরে

ঘূর্ণিঝড় পরিস্থিতির মোকাবিলায় মোতায়েন এনডিআরএফ! রাজ্যের কোথায় কোথায় মোতায়েন, একনজরে

এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। পরিস্থিতির মোকাবিলায় মোতায়েন করা হয়েছে এনডিআরএফ-এর টিন। রাজ্যে ৪০ টি দলকে মোতায়েন করা হয়েছে। একএকটি দলে রয়েছেন ৪৫ জন করে জওয়ান। এর মধ্যে বেশ কিছু দল ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। বাকিদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

রাজ্যে মোতায়েন এনডিআরএফ

রাজ্যে মোতায়েন এনডিআরএফ

রাজ্যে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ-এর ৪০ টি দলকে। শিলিগুড়িতে একটি দলকে রিজার্ভে রাখা হয়েছে। উলুবেড়িয়া, হাসনাবাদ, ভাঙড়, ধামাখালি, আরামবাগ, মিনিখা, হিঙ্গলগঞ্জ. বাসন্তী, পাথরপ্রতীমা, নামখানা, সাগদ্বীপ, কাঁথি, নন্দীগ্রামে একটি করে দলকে রাখা হয়েছে। এছাড়াও, দিঘা, কাকদ্বীপে দুটি করে ও রাজারহাটে ৪ টি দলেকে মোতায়েন করা হয়েছে।

মোতায়েন ৩৪ টি দল, রিজার্ভে ৬ টি দল

মোতায়েন ৩৪ টি দল, রিজার্ভে ৬ টি দল

এনডিআরএফ-এর তরফে জানানো হয়েছে ৩৪ টি দল ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। ছটি দলকে রিজার্ভে রাখা হয়েছে।

ওড়িশায় মোতায়েন ১৫ টি দল

ওড়িশায় মোতায়েন ১৫ টি দল

শুধু পশ্চিমবঙ্গেই নয়, ওড়িশাতেও মোতায়েন করা হয়েছে ১৫ টি এনডিআরএফ দলকে। যার মধ্যে ময়ুরভঞ্জে একটি, বালাসোর-এ ৪টি, ভদ্রকে ৩ টি, জাজপুরে ১ টি, মুণ্ডলিতে ৫ টি, কেন্দ্রাপাড়া, জগৎসিনপুর এবং পুরীতে মোতায়েন করা হয়েছে যথাক্রমে ৩, ২ ও ১ টি দলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+