৬ জনের রিপোর্ট নেগেটিভ, বেলেঘাটা আইডিতে রোগী দুর্ভোগ
জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গ থাকলেই যে কোনও রোগীকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিংবা বেসরকারি হাসপাতাল থেকে বেলেঘাটা আইডিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ উঠতে শুরু করেছে।
জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গ থাকলেই যে কোনও রোগীকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিংবা বেসরকারি হাসপাতাল থেকে বেলেঘাটা আইডিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ উঠতে শুরু করেছে। অন্যদিকে বেলেঘাটা আইডি-র তরফে জানিয়ে দেওয়া হচ্ছে সবাইকে ভর্তি নেওয়া সম্ভব নয়।

রোগী দুর্ভোগ বেলেঘাটা আইডি-তে
জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গ থাকলেই যে কোনও রোগীকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বেলেঘাটা আইডিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ উঠতে শুরু করেছে। আর বেলেঘাটা আইডিতে গিয়ে সেইসব রোগীরা পড়ছেন দুর্ভোগে। টানাপোড়েনের মধ্যে পড়ে নাজেহাল হচ্ছেন তাঁরা।

কেবল মাত্র বিদেশ থেকে ফিরলেই চিকিৎসা
বেসরকারি হাসপাতালে জ্বর, সর্দি, কাশি নিয়ে গেলেই তাঁদেরকে বেলেঘাটা আইডিতে রেফার করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বলা হচ্ছে নোভেল করোনা ভাইরাস সন্দেহভাজন হিসেবে তিনি রয়েছেন। তাঁর দ্রুত চিকিৎসা প্রয়োজন। যদিও বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, রোগীদের যা শারীরিক পরিস্থিতি তাতে, সেই চিকিৎসা মিলবে না। বিদেশ থেকে ফেরার পর অসুস্থ হলেই, তাঁদেরকে ভর্তি নেওয়া সম্ভব।

বেলেঘাটা আইডিতে ভর্তি ১০
করোনা ভাইরাস সংক্রমণ সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে এখন ভর্তি রয়েছেন ১০ জন। এঁদের মধ্যে রয়েছেন কলকাতার এক বাসিন্দাও। তিনি সম্প্রতি সুইৎজারল্যান্ড থেকে ফিরেছেন। সূত্রের খবর, এই ১০ জনের স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন কাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। এই ১০ জনের মধ্যে রয়েছেন বনগাঁর বৃদ্ধও। যাঁকে কলকাতায় নিয়ে আসতে চায়নি সেখানকার অ্যাম্বুলেন্স চালকরা।

৬ জনের রিপোর্ট নেগেটিভ
এদিন ৬ জনের নমুনা পাঠানো হয়েছিল নাইসেডে। বিকেলে রিপোর্ট এসেছে। সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে সূত্রের খবর। রিপোর্ট পাঠানো হয়েছে স্বাস্থ্যভবনেও। সোমবার আলোটনার পরে এঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications