সময় ৪৮ ঘন্টা! পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগ নিয়ে কড়া নির্দেশ ক্যাটের, কী দাবি রাজ্যের? কে হতে পারেন?
পশ্চিমবঙ্গের স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে এবার কড়া সময়সীমা বেঁধে দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (CAT)। আজ ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, রাজ্য সরকারকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ডিজি নিয়োগ সংক্রান্ত প্রস্তাব ইউপিএসসি-র কাছে পাঠাতে হবে। অর্থাৎ ২৩ জানুয়ারির মধ্যেই সেই প্রস্তাব কেন্দ্রীয় কমিশনের কাছে পৌঁছতে হবে।

এই নির্দেশ আইপিএস অফিসার রাজেশ কুমারের মামলার প্রেক্ষিতে এসেছে। বর্তমানে তিনি রাজ্যের গণশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দফতরের মুখ্যসচিব। কয়েক দিনের মধ্যেই তাঁর অবসর নেওয়ার কথা রয়েছে। ট্রাইবুনালে তিনি অভিযোগ করেছিলেন যে, ডিজি হওয়ার জন্য যেসমস্ত যোগ্যতা থাকা দরকার সেই সমস্ত যোগ্যতা তাঁর থাকা সত্ত্বেও ইচ্ছাকৃত ভাবে তাঁকে বঞ্চিত করা হয়েছে। ১৯৯০ ব্যাচের এই আইপিএস অফিসারের মামলায় ক্যাট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, রাজ্য সরকার কোনও যোগ্য আইপিএস অফিসারকে এরকম ভাবে বাদ দিতে পারে না।
ক্যাটের নির্দেশ অনুসারে, রাজ্য ২৩ জানুয়ারির মধ্যে প্রস্তাব পাঠানোর পর ইউপিএসসি ২৮ জানুয়ারির মধ্যে এমপ্যানেলমেন্ট কমিটির বৈঠক করবে। তারপর ২৯ জানুয়ারির মধ্যেই ডিজি পদের জন্য তৈরি প্যানেল রাজ্য সরকারের হাতে তুলে দিতে হবে। সেই প্যানেল পাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব স্থায়ী ডিজি নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত রাজ্যকে নিতে হবে। এই মামলার আবার পরবর্তী শুনানি হবে ১১ মার্চ।
নিয়ম অনুযায়ী, ডিজি পদের জন্য রাজ্য সিনিয়র আইপিএস অফিসারদের একটি তালিকা ইউপিএসসি-র কাছে পাঠায়। সেখান থেকে তিন জনের নামের একটি প্যানেল তৈরি হয়। সেই তিন জনের মধ্য থেকে রাজ্য সরকার একজনকে স্থায়ী ডিজি হিসেবে বেছে নেয়। এই প্রক্রিয়ায় ইউপিএসসি প্রতিনিধি, আধাসেনার ডিজি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি, রাজ্যের মুখ্যসচিব এবং বিদায়ী ডিজির উপস্থিতিতে বৈঠক হয়।
ক্যাটের এই নির্দেশে স্থায়ী ডিজি নিয়োগ প্রক্রিয়া অবশেষে গতি পাবে বলেই মনে করছেন প্রশাসনিক মহল।
-
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন












Click it and Unblock the Notifications