করোনা আতঙ্কের জের, বন্ধ করে দেওয়া হল শান্তিনিকেতনের সোনাঝুরির খোয়াই-এর হাট
করোনা আতঙ্কের জেরে এবার বন্ধ করে দেওয়া হল শান্তিনিকেতনের সোনাঝুরির খোয়াই এর হাট । বীরভূম জেলা প্রশাসন এই হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
করোনা আতঙ্কের জেরে এবার বন্ধ করে দেওয়া হল শান্তিনিকেতনের সোনাঝুরির খোয়াই এর হাট । বীরভূম জেলা প্রশাসন এই হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বোলপুরের বিডিও শেখর সাঁই জানিয়েছেন, এই হাটে এখন অনেক বিদেশীও আসেন। যারা বোলপুর শান্তিনিকেতন এলাকায় ঘুরতে আসেন তারাও প্রায় সকলেই ঘুরে আসেন এই সোনাঝুরি হাটে।

হাটের ভিড় থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকেই । তাই রবিবার থেকে এই হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আবার কবে থেকে সেটা শুরু হবে তা পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে। আগে শুধুমাত্র শনিবার সোনাঝুরির হাট বসত। তবে গত কয়েক বছর ধরে শুক্রবার থেকে রবিবার, তিন দিন হাট বসে।
এই হাটে বিক্রি করা হয় নানা হস্তশিল্প সামগ্রী । সঙ্গে থাকে আদিবাসী মহিলাদের নাচ গান । এই ছাড়া উপরি পাওনা এই এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা । ফলে যারা শান্তিনিকেতন ঘুরতে আসেন তারাও একবার ঘুরে যান এই হাটে । এখানে আসেন বিদেশিরাও ।
করোনা ভাইরাসের আতঙ্কে এইবার বন্ধ রাখা হয় বসন্ত উৎসব অনুষ্ঠান। এই আতঙ্কের জেরে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে আগামী ৩১ মার্চ তারিখ পর্যন্ত সব ক্লাস সাসপেন্ড করেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । একই সাথে আবাসিক ছাত্র ছাত্রীদের হোস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিনিকেতন আশ্রম প্রাঙ্গণ দেখতে আসেন অনেকেই ।
এই বার সেখানে পর্যটকদের প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে শান্তিনিকেতন এলেও এখন রবীন্দ্রনাথ ঠাকুরের জিনিস পত্র যেখানে রাখা আছে সেই উত্তরায়ণ এলাকা, কলাভবন, উপাসনা গৃহ কোনও জায়গাতে যেতে পারবেন না শান্তিনিকেতন ঘুরতে আসা পর্যটকরা। এখন এই পরিস্থিতিতে এখানে পর্যটকরা প্রায় কেউ আসছেন না বললেই চলে। যারা আসছেন তারা ঘুরে বেড়াচ্ছেন আশেপাশের এলাকায় ।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications