বিয়ের আগেই উধাও বর! পাত্রীর মান বাঁচাতে হঠাৎ ‘বন্ধু’র আবির্ভাবে চারহাত হল এক
বিয়ের সব আয়োজন পরিপাটি করে সাজানো। মেদিনীপুর শহরের লজে বসেছে জাঁকজমকপূর্ণ বিয়ের আসর। প্রস্তুত ছাদনাতলাও। কনেও অপেক্ষা করে রয়েছে।
বিয়ের সব আয়োজন পরিপাটি করে সাজানো। মেদিনীপুর শহরের লজে বসেছে জাঁকজমকপূর্ণ বিয়ের আসর। প্রস্তুত ছাদনাতলাও। কনেও অপেক্ষা করে রয়েছে। লগ্ন যে বয়ে যেতে বসেছে। পাত্তা নেই বরের। এবার শুরু হল বরের খোঁজ। কোথায় তিনি! আসলে বর বাবাজি তো আগেই বেপাত্তা হয়ে গিয়েছেন। তাঁর দেখা পাওয়াই ভার।

কিন্তু কী এমন হল বরের! ছ-মাস আগে রেজিস্ট্রি করে বিয়ে হয়ে গিয়েছে। বাকি শুধু আনুষ্ঠানিকতার। একে-অপরকে পছন্দ করেই এই বিয়ে, তাহলে কোথায় গেলেন বর। দেখা তাঁর মিলল না। হুলুস্থূল পড়ে গিয়েছে বিয়ে বাড়িতে। মান-সম্মান যায়। আত্মীয়-স্বজন রয়েছেন, রয়েছেন আমন্ত্রিতরা। কী করে বাঁচবে মান।
তখনই উদয় হল এক যুবকের। তিনি সম্মতি দিলেন বিয়েতে। অবশেষে সম্মান বাঁচল পাত্রীর। সম্মান বাঁচল পাত্রীর বাড়ির। পাত্রীর বাবা অবসরপ্রাপ্ত হোমগার্ড। মেদিনীপুর শহররে কোতোয়ালি বাজারে থানার পাশেই তাঁর বাড়ি। ছ-মাস আগে অশোকনগরে এক যুবক সঞ্জয় রায়ের সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল তাঁর মেয়ের। এদিন আয়োজন হয়েছিল আনুষ্ঠানিক বিয়ের। কিন্তু সেখানেই নিখোঁজ বর।
সঞ্জয় রায় থাকত অশোক নগরের এক ভাড়া বাড়িতে। এজেন্টের কাজ করত। সেই পাত্র উধাও হয়ে যাওয়ায় কান্নাকাটি শুরু হয়ে য়ায়। উত্তেজনা ছড়িয়ে পড়ে বিয়ের মণ্ডপে। তখনই মেদিনীপুরের কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েত এলাকায় এক যুবক বিয়ে করতে এগিয়ে আসেন। চার হাত এক হয়ে যায়। সব সমস্যার সমাধান এক লহমায়।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications