Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TET: 'অপদার্থতা ঢাকার চেষ্টা', ৫ বছর পর টেট পরীক্ষা নিয়ে কটাক্ষ সিপিএম সাংসদ বিকাশরঞ্জনের

TET: 'অপদার্থতা ঢাকার চেষ্টা', ৫ বছর পর টেট পরীক্ষা নিয়ে কটাক্ষ সিপিএম সাংসদ বিকাশরঞ্জনের

টেট পরীক্ষা নির্বিঘ্নে শেষ হলেও রাজ্য সরকারকে এই নিয়ে নিশানা করতে ছাড়েনি সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি কটাক্ষ করে বলেছেন, জনগণের চাপে পড়ে ৫ বছর পর টেট পরীক্ষা নিচ্ছে রাজ্য সরকার। নিজেদের অপদার্থতা ঢাকার চেষ্টা করছে তারা। প্রসঙ্গত উল্লেখ্য এই সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একের পর এক মামলার জেরেই প্রকাশ্যে এসেছে নিয়োগ দুর্নীতি। আর তাতে ফাঁস হয়ে গিয়েছে মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একের পর এক কুকীর্তি।

টেট নিয়ে কটাক্ষ বিকাশ রঞ্জনের

টেট নিয়ে কটাক্ষ বিকাশ রঞ্জনের

৫ বছর পর টেট পরীক্ষা। পর্ষদকে নিয়ে কটাক্ষ সিপিএম সাংসদ বিকাশ রঞ্জনের। তিনি কটাক্ষ করে বলেছেন জনগণের চাপে পড়ে টেট পরীক্ষা নিচ্ছে রাজ্য সরকার। তিনি বলেছেন, অপদার্থতা ঢাকতে মোদী সরকার এই পরীক্ষা নিচ্ছেন। প্রতিটি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। এবারও হবে বলে কটাক্ষ করেছিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য বিকাশ রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মামলার চাপেই একের পর এক নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই নিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে তীব্র নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একাধিকবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করেছিলেন।

৫ বছর পর টেট পরীক্ষা

৫ বছর পর টেট পরীক্ষা

অবশেষে ৫ বছর পর নির্বিঘ্নেই শেষ হল টেট পরীক্ষা। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী এবার টেট পরীক্ষা দিয়েছেন। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পরীক্ষা হয়েছে। সকাল ৯টা থেকে পরীক্ষার্থীদের সেন্টারে ঢুকতে দেওয়া হয়েছে। কোনমো রকম ব্যাগ নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কেবল মাত্র আধারকার্ড অ্যাডমিটকার্ড এবং পেন নিয়ে তাঁরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। ভিডিও গ্রাফি করা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিত। ৬ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্দ রাখা হয়েছিল সকাল ১১টা থেকে দুপুর ২ টো পর্যন্ত। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হয়েছে পরীক্ষা।

নিয়োগ দুর্নীতি মামলা

নিয়োগ দুর্নীতি মামলা

বিকাশ রঞ্জন ভট্টাচার্যের করা মামলার পরেই একের পর এক নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে এসেছে। প্রাথমিক, উচ্চ প্রাথমিক থেকে শুরু করে গ্রুপ ডি নিয়োগেও একের পর এক বড় দুর্নীতি চোখে পড়েছে। গ্রেফতার হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর বাড়ি থেকে কোটি কোটি টাকার হদিশ মিলেছে। পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকেও গ্রেফতার করা হয়েছে। নিয়োগ দুর্নীতিতে বড় হাত রয়েছে তার তদন্তকারীরা জানতে পেরেছেন েছাড়াও পর্ষদের তিন প্রাক্তন আধিকারীক এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবিরেশকেও গ্রেফতার করেছে তদন্তকারীরা।

প্রশ্ন পত্র নিয়ে কটাক্ষ

প্রশ্ন পত্র নিয়ে কটাক্ষ

বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন অভিযোগ করেছেন প্রতিটি প্রশ্ন ফাঁস হয়েছে। প্রশ্ন ফাঁস করার জন্য ওরা নিজেরাই একটি টিম গঠন করে থাকে বলে কটাক্ষ করেছিলেন তিনি। কয়েকদিন আডে ডিএলএড পরীক্ষার প্রশ্নপত্র অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাই টেট পরীক্ষা নিয়ে টানটান উত্তেজনা ছিল। পর্ষদ সবাপতি গৌতম পাল আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে টেট পরীক্ষা বানচালের চেষ্টা করা হতে পারে। যদিও শেষ পর্যন্ত নির্বিঘ্নেই হয়েছে পরীক্ষা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+