ভোরে শিরশিরানি, ১০ বছরে কলকাতায় শীতলতম অক্টোবর ! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত ওয়েদার সিস্টেম কিছু নেই। আপাতত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। মাঝে মধ্যে মেঘলা আকাশ থাকলেও, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও ভোরের দিকে হাল্কা কুয়া
আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত ওয়েদার সিস্টেম কিছু নেই। আপাতত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। মাঝে মধ্যে মেঘলা আকাশ থাকলেও, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও ভোরের দিকে হাল্কা কুয়াশা থাকার সম্ভাবনা।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ৩১ অক্টোবর অর্থাৎ সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দিন ও রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩১ অক্টোবর সোমবার সকালের মধ্যে আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দিন বা রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। তবে কলকাতার তুলনায় রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১-২ ডিগ্রি কম থাকবে। তবে শীত ঠিক কবে থেকে সেব্যাপারে এখনই কোনও পূর্বাভাস দিতে রাজি নয় আবহাওয়া দফতর।

কলকাতার অংশত মেঘলা আকাশ, সকালের দিকে কুয়াশা
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে রাকে ৩১ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬. ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা গত ১০ বছরে অক্টোবরের সব থেকে কম বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।

দক্ষিণে ফের শুরু বর্ষা
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় এদিন থেকে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষা শুরু গতে যাচ্ছে। যার জেরে তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকালে ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। কেরল ও মাহেতে ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে একই পরিস্থিতি তৈরি হতে পারে। ১ ও ২ নভেম্বর উপকূল অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ এবং হিমাচল প্রদেশে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
(ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)
আসানসোল (১৮.৬)
বহরমপুর (২১)
বাঁকুড়া (১৯.১)
বর্ধমান (২২)
কোচবিহার (১৯.৯)
দার্জিলিং (১০.৪ )
দিঘা (২১.৩ )
কলকাতা (২৩.৫ )
দমদম (২৩.৫ )
কৃষ্ণনগর (২০.২)
মালদহ (২০.৬)
মেদিনীপুর (২০.৬ )
শিলিগুড়ি (২২.৫ )
শ্রীনিকেতন (১৮.৪)
সুন্দরবন (২০)












Click it and Unblock the Notifications