Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বেলঘরিয়ায় মদ্যপানের প্রতিবাদ করা শিক্ষককে মারধরের ঘটনায় গ্রেফতার যুবতী, বাকিদের খোঁজে তল্লাশি

বেলঘরিয়ায় শিক্ষককে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় অভিযুক্তদের মধ্যে এক যুবতীকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। নিমতা থেকে ওই যুবতীকে ধরা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জয়, অভয় ও পাপাই নামের আরও তিন অভিযুক্তকে শনাক্ত করতে পেরেছে বলে খবর। বাকিদের সন্ধানেও তল্লাশি চলছে।

বেলঘরিয়ার নন্দননগরের বাসিন্দা নিরুপম পাল পেশায় অঙ্কন শিল্পী। তিনি প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করায় আক্রমণের শিকার হন। শনিবার সকালে তিনি বাড়ি ফেরার পথে একদল যুবক ও ওই যুবতীকে প্রকাশ্যে মদ্যপান করতে দেখতে প্রতিবাদ করেন। তারপরই অভিযোগ, তাঁকে আক্রমণ করা হয়। রাস্তার ধারে লাগানো সিসিটিভি ক্যামেরায় এই পুরো ঘটনাটি ধরা পড়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, পুকুর পাড়ে রাখা ইটের সারির আড়ালে কয়েকজন যুবক ও ওই যুবতী বসেছিলেন। নিরুপম পাল মোটরসাইকেলে করে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি প্রকাশ্যে মদ্যপান নিয়ে প্রতিবাদ করলে প্রথমে বচসা শুরু হয়। এক যুবকের সঙ্গে নিরুপমের কথা কাটাকাটির মধ্যেই ওই তরুণী ছুটে এসে তার হাতে থাকা জ্বলন্ত সিগারেট নিয়ে নিরুপমের ওপর চড়াও হন।

এরপর সিসিটিভিতে দেখা যাচ্ছে, সকলে মিলে প্রতিবাদী শিক্ষককে ঘিরে ধরে কিল, চড়, ঘুষি মারতে থাকে। মার খেতে খেতে রাস্তায় পড়ে যান নিগৃহীত শিক্ষক। খবর পেয়ে বেলঘরিয়ার স্থানীয় কাউন্সিলর ও টাউন কমিটির প্রেসিডেন্ট বিশ্বজিৎ সাহা আক্রান্ত শিক্ষকের বাড়িতে যান। কাউন্সিলর বিশ্বজিৎ সাহা ঘটনার প্রতিবাদ করেন ও ন্যায় বিচারের আশ্বাস দেন। তারপরই এক অভিযুক্ত ধরা পড়েছে। বাকিদের খোঁজ চলছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+