স্বামী বিবেকানন্দের জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে একাধিক কর্মসূচি বিজেপির, বার্তা দেবেন প্রধানমন্ত্রী মোদী

স্বামী বিবেকানন্দের জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে একাধিক কর্মসূচি বিজেপির, বার্তা দেবেন প্রধানমন্ত্রী মোদী

স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষ্যে সেজে উঠেছে কলকাতার সিমলা স্ট্রিটের বাড়ি। সকাল থেকেই স্বামীজির একাধিক অনুগামী সেখানে গিয়ে শ্রদ্ধা জানিয়ে আসছেন। বিজেপি নেতারাও সকাল থেকে স্বামী বিবেকান্দের বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানিয়ে আসছে। আজ এই সিমলা স্ট্রিটের বাড়ি থেকেই বিবেক যাত্রা নামে বিশে কর্সমূিচ রয়েছে বিজেপির। যার উদ্বোধন করবেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভার্চুয়াল বার্তা দেবেন স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষ্যে।

স্বামী বিবেকান্দের জন্মদিন

স্বামী বিবেকান্দের জন্মদিন

স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে দেশের সব রামকৃষ্ণ মঠ ও মিশনে উদযাপিত হচ্ছে যুব দিবস। ২৫ তম যুব দিবস উদযাপিত হচ্ছে গোটা দেশে। কলকাতায় স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়ি সেজে উঠেছে। সকাল থেকেই সেখানে ভিড় করেছেন ভক্তরা। মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন তাঁরা। স্বামী বিবেকানন্দের বাড়িতে একাধিক রাজনৈতিক দলের নেতারা এসেও শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন।

বিজেপির কর্মসূচি

বিজেপির কর্মসূচি

স্বামী বিবেকারন্দের জন্মদিবস উপলক্ষ্যে একাধিক কর্মসূচি রয়েছে বঙ্গ বিজেপির। সকালেই সিমলা স্ট্রিটের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পল। সকালেই তিনি গিয়ে শ্রদ্ধা জানান স্বামী বিবেকান্দের জন্ম দিনে। সিমলা স্ট্রিটের বাড়ি থেকেই বিবেক যাত্রা নামে কর্মসূচি করার কথা বিজেপি। সেখানে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দ্ু অধিকারী। সকাল সাড়ে ৯টা নাগাদ তিনি সেখানে যান এবং পুস্পস্তবক দিয়ে স্বামী বিবেকান্দের জন্মদিনে শ্রদ্ধা জানান। কথা বলেন সেখানকার মহারাজদের সঙ্গে।

টুইটে শ্রদ্ধা প্রধানমন্ত্রী

টুইটে শ্রদ্ধা প্রধানমন্ত্রী

স্বামী বিবেকানন্দে জন্মদিবস উপলক্ষ্যে সকালেই টুইটে শ্রদ্ধা জানিয়েছেন প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, গোটা বিশ্বকে মানবতার পথ দেখিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি ধর্মনিরপেক্ষতার কথা বলেছিলেন। বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন। জাতির পুনর্জন্মের জন্য কাজ করেছিলেন তিনি। তাঁর স্বপ্ন পূরণের জন্য আমাদের সকলের এক হয়ে কাজ করা উচিত বলে টুইটে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভার্চুয়াল বার্তা প্রধানমন্ত্রী মোদীর

ভার্চুয়াল বার্তা প্রধানমন্ত্রী মোদীর

আজ স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষ্যে গোটা দেশে উদযাপিত হচ্ছে যুব দিবস। এই উপল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল বার্তা দেবেন। জাতীয় যুব দিবসের উদ্বোধন করে বার্তা দেবেন প্রধানমন্ত্রী মোদী। সেই ভাষণে একাধিক দিকে আলোকপাত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবেশ থেকে শুরু করে প্রযুক্তি এমনকী জলবায়ু পরিবর্তন সহ একাধিক বিষয়ে দেশের যুব সম্প্রদায়কে এগিয়ে আসার বার্তা দেবেন প্রধানমন্ত্রী মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+