তৃণমূল নেত্রীকে দেখেই প্রবল বিক্ষোভ মহিলাদের, ঢুকতেই পারলেন না সরকারি কর্মসূচির শিবিরে
আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচিতে নারায়ণগড়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন বিডিও। কোনওরকমে পুলিশি নিরাপত্তায় তিনি এলাকা ছাড়তে বাধ্য হন।
সেই ভিডিও পোস্ট করার কিছুক্ষণের মধ্যে আরও একটি ভিডিও পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানে বিডিও নন, স্থানীয় মানুষজনের আপত্তি এক তৃণমূল নেত্রীকে ঘিরে।

শুভেন্দুর পোস্ট করা ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কাকদ্বীপে তৃণমূলের মহিলা ব্লক প্রেসিডেন্ট তথা জেলা পরিষদ সদস্য রিনা দাসের উপর প্রবল ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই তিনি জনপ্রতিনিধি হিসেবে আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচির শিবিরে যাচ্ছিলেন। কিন্তু এলাকার মানুষ জানিয়ে দেন, কোনওমতেই ওই নেত্রীকে ঢুকতে দেওয়া হবে না।
স্থানীয় বিডিও ও পুলিশ আধিকারিকরা বিক্ষোভরত জনতাকে বোঝানোর চেষ্টা করেন। বিডিওকে তাঁরা জানেন, শিবিরে গ্রাম পঞ্চায়েতের প্রধান এলে ক্ষতি নেই। কিন্তু রিনা দাসকে কিছুতেই ঢুকতে দেওয়া হবে না। বিক্ষোভের মুখে পড়ে রিনা দাস স্কুটিতেই বসে থাকার সিদ্ধান্ত নেন। যদিও বিডিও ও পুলিশ আধিকারিকরা তাঁকে ওই এলাকা ছেড়ে চলে যেতে বলার কিছুক্ষণ পর তিনি স্কুটি ঘুরিয়ে চলে যান। ওই তৃণমূল নেত্রী সম্পর্কে ক্ষোভের কথা স্থানীয় লোকজন বিডিওকে জানিয়ে দেন।
শুভেন্দু অধিকারী এই ভিডিও পোস্ট করে লিখেছেন, "রাজ্যের দিকে দিকে সরকারি কর্মসূচি 'আমাদের পাড়া, আমাদের সমাধান' এখন 'আমাদের পাড়া থেকে তৃণমূল তাড়া' কর্মসূচিতে পরিণত হয়েছে।
এবারের ঘটনা কাকদ্বীপের। সেখানে 'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচি যে এলাকায় চলছিল সেখানে কাকদ্বীপের মহিলা ব্লক তৃণমূল প্রেসিডেন্ট, জেলা পরিষদ সদস্যা রীনা দাসকে গ্রামবাসীরা ঢুকতেই দিল না শিবিরে। পরিস্থিতি বেগতিক দেখে সেখানকার বিডিও এবং পুলিশ আধিকারিকরা রিনা দাসকে এলাকা ত্যাগ করতে বলেন, তিনি প্রথমে আপত্তি জানালেও পরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে এলাকা ত্যাগ করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূলের বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুঁসছেন। মানুষ এখন আর চুপচাপ থাকছেন না, তাই দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। বাংলার মানুষ জেগে উঠেছেন, এই জনগণই মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সরকারকে অপশাসনের হাত থেকে মুক্তি পেতে আর ক'দিন পর বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবে।"
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications