'৫০০ টাকার বিনিময়ে ৩০০ মহিলা জড়ো করা হয়েছে’! কমিশনের টিমের ওপর হামলার ছক, নেপথ্যে কে? ফাঁস করলেন শুভেন্দু
মৃত ভোটারদের নাম ভোটার তালিকায় তোলার অভিযোগ উঠেছে ফলতায়। কমিশনের কাজ খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই ফলতায় পৌঁছেছে কমিশনের ১৩ জন স্পেশ্যাল পর্যবেক্ষক। অভিষেকের ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতায় বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন সুব্রত গুপ্ত। তাঁর সঙ্গেই বাকি ১২ জন পর্যবেক্ষক নজরদারি চালাবেন। আজ দুপুর ১২ টা নাগাদ সুব্রত গুপ্ত ফলতায় বিডিও অফিসে গিয়ে পৌঁছেছেন। প্রথম পর্যায়ের বৈঠক শেষ হতেই তারই মধ্যে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সম্প্রতি ফলতা বিধানসভায় এসআইআর প্রক্রিয়ার মধ্যেই বিজেপিকে বিস্ফোরক অভিযোগ করতে দেখা গিয়েছিল। অভিযোগ উঠেছিল তৃণমূলের ফলতার যুব সভাপতি জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। অভিযোগ, তিনি ভোটার তালিকায় মৃত ভোটারদের নাম তুলতে বিএলওদের চাপ দিচ্ছিলেন।
শুভেন্দু নিজের সমাজ মাধ্যমে একটি আশঙ্কার কথা প্রকাশ করে পোস্ট করেছেন। সেই পোস্টের কেন্দ্রবিন্দুতেও রয়েছে নেতা জাহাঙ্গির খানের নাম। শুভেন্দু আশঙ্কা করছেন যে, কমিশনের যে বিশেষ দলটি ফলতায় পৌঁছেছে, তাঁদের ওপর হামলা হতে পারে। সেই পোস্টে শুভেন্দুর দাবি, জাহাঙ্গির খান ৩০০ মহিলাকে মাথা পিছু ৫০০ টাকা দিয়ে তাদের জড়ো করে হামলার ছক কষেছেন। শুভেন্দুর আরও দাবি করেছেন যে, লাঠি জুতো নিয়েও কমিশনের টিমের ওপর হামলা হতে পারে। প্রত্যেক মহিলাকে জাহাঙ্গির খান প্রশিক্ষণ দিয়েছেন বলে তাঁর অভিযোগ।
URGENT ALERT: Potential Threat to ECI Team in Falta; South 24 Parganas district.
— Suvendu Adhikari (@SuvenduWB) November 30, 2025
Local Sources have informed me that local TMC leader Jahangir has mobilized around 300 women, allegedly paid ₹500 each, to obstruct and attack the ECI visiting team. They are currently gathered at…
উল্লেখ্য, বিজেপি প্রায় ১১০০ জনেরও বেশি মৃত ভোটারের নাম ভোটার তালিকায় তোলার অভিযোগ তুলেছিল। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের কাছে বিজেপি আরও অভিযোগ তুলেছিল যে, সেই এলাকায় নাকি গোটা এসআইআর প্রক্রিয়ায় আরও অনেক কারচুপি করা হয়েছে। স্বাভাবিকভাবে এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
-
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার












Click it and Unblock the Notifications