Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'বাবার সঙ্গে থাকতে চান' অনুব্রত কন্যা সুকন্যার হাজিরা এড়ানো নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার পর তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে একাধিকবার তলব করেছে ইডি। কিন্তু হাজিরা এড়িয়ে গিয়েছে সুকন্যা। এই নিয়ে সুকন্যা মণ্ডলকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, আইন আইনের পথে চলবে।

বারবার হাজিরা এড়ালে তদন্তকারী সংস্থা আইনানুগ পদক্ষেপ করবে। এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি কটাক্ষ করে বলেছেন, সুকন্যা বাবার কাছেই থাকতে চাইছেন। সেকারণেইই তিনি বারবার হাজিরা এড়াচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য একাধিকবার ইডি হাজিরা এড়িয়েছেন সুকন্যা।

suvendu adhikary

দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। সেখানে তিহাড় জেলে রয়েছেন তিনি। তারপরেই তাঁর হিসাব রক্ষক মণীশ কোঠারিকেও গ্রেফতার করা হয়েছে। তারপরেই তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে। কেষ্টকে দিল্লিতে নিয়ে আসার আগে একাধিকবার ইডি সুকন্যাকে দিল্লিতে তলব করে জেরা করেছে। কেষ্টকে দিল্লিতে নিয়ে যাওয়ার পরেও সুকন্যা মণ্ডলকে তসব করা হয়। কিন্তু পর পর তিনবার তলব করার পরেও হাজিরা দেননি অনুব্রত মণ্ডল।

বুধবার উত্তরবঙ্গ সফরে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানেই তিনি এই মন্তব্য করেছেন। তাঁকে সুকন্যা মণ্ডলকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তাতেই শুভেন্দু অধিকারী বলেছেন যদি হাজিরা না দেন তাহলে তদন্তকারী সংস্থা আইনের পথে চলবে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি এবার সুকন্যাকে গ্রেফতার করবে ইডি।

suvendu adhikary

এর আগে যতবার ইডি সুকন্যা মণ্ডলকে জেরা করেছেন ততবার তিনি দাবি করেছেন, টাকা পয়সার সব হিসেব তাঁর বাবা জানেন আর হিসেব রক্ষক মণীশ কোঠারি জানেন। ২ জনেই এখন ইডি হেফাজতে রয়েছেন। সেকারণে সুকন্যা মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছেন তাঁরা। তাই নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সত্যিই কি কেষ্ট কন্যাকে শেষ পর্যন্ত গ্রেফতার করবে ইডি এই নিয়ে নতুন করে জল্পনা উস্কে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

এদিকে অনুব্রতহীন বীরভূমে ধীরে ধীরে দাপট বাড়াতে শুরু করেছে বিজেপি। আগামী ১৪ এপ্রিল বীরভূমে সভা করার কথা অমিত শাহের। তার আগেই বীরভূমের ওসি বদল করা হয়েছে। অনুব্রত ঘনিষ্ঠ সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন নতুন আইসি। এই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+