সৌমিত্র খাঁ-র আক্রমণের বাউন্সার পুল করলেন 'ক্যাপ্টেন কুল' শুভেন্দু অধিকারী
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে তীব্র আক্রমণ শানিয়েছিলেন ফেসবুক লাইভে। যদিও বিধানসভায় তাকে গুরুত্ব দিলেন না শুভেন্দু অধিকারী। কুল থেকে আক্রমণের বাউন্সারকে পুল করে পাঠালেন বাউন্ডারির বাইরে।

'কুল' শুভেন্দু
শুভেন্দু অধিকারীকে আজ বিধানসভায় সৌমিত্র খাঁ-র বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটাকে সিরিয়াসলি নিচ্ছি না। সিরিয়াসলি না নেওয়াই ভালো। ফেসবুক লাইভ করার অভ্যাস অনেকেরই আছে। কেউ মনের মধ্যে কথা চেপে রাখেন, কেউ প্রকাশ্যে সেটা বলে দেন। প্রকাশ্যে বলাটা দোষের কিছু নয়। মন্ত্রিসভায় ঠাঁই না পেয়ে তৃণমূলের অনেকেও ফেসবুকে অনেক কিছু বলেছেন। সৌমিত্র আমার ভাই। সৌমিত্র ২০১১ সালে জোট প্রার্থী যখন ছিলেন তখন আমি ওঁর হয়ে প্রচার করতে গিয়েছি কোতুলপুরে। এখনও দিল্লি গেলে তাঁর বাড়িতেই খাওয়া-দাওয়া সারি। সৌমিত্র আমার রাজনৈতিক সতীর্থ। ওঁর শ্রীবৃদ্ধি চাই। যদি আমার কোনও সহযোগিতা দরকার হয়, তাহলে আমি তা করতে প্রস্তুত। সৌমিত্রর বিরুদ্ধে দলের কাছে শৃঙ্খলারক্ষা সংক্রান্ত কোনও অভিযোগও যে তিনি জানানোর প্রয়োজন বোধ করছেন না তা জানিয়েছেন শুভেন্দু অঝিকারী।
Recommended Video

যুব মোর্চা নিয়ে
সৌমিত্র-র বিজেপি যুব মোর্চার পদ ছাড়া প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, দলের সাংগঠনিক বিষয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দেখেন। তিনিই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।

মন্ত্রিসভায় বাংলার চার
বাংলার চার সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্য বাজেটে উত্তরবঙ্গ, এসসি, এসটি-দের উল্লেখ নেই। সেখানে যেভাবে উত্তরবঙ্গের দুই সাংসদ ও মতুয়া, রাজবংশী, এসসি, এসটি-র প্রতিনিধিত্বকে মন্ত্রিসভায় আনা হচ্ছে সেই সিদ্ধান্ত প্রশংসনীয়।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications