মমতার সরকার দেউলিয়া, নেই কয়লা! বাংলায় বিদ্যুৎ সংকটের অভিযোগে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: ভাদ্র মাসের মাঝামাঝি। ভরা বর্ষার সময় হলেও, নেই বৃষ্টি। আৎ বৃষ্টি না থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি। গলদঘর্ম অবস্থা সাধারণ মানুষের। সেই পরিস্থিতিতে রাজ্যে বিদ্যুৎ সংকটের অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি ধর্নায় বসার হুঁশিয়ারিও দিয়েছেন।

সোশ্যাল মিডিয়া পোস্টে বিরোধী দলনেতা অভিযোগ করে বলেছেন, রাজ্যে বিদ্যুৎ সংকট চলছে। পশ্চিমবঙ্গের দেউলিয়া সরকার পয়সার অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না। তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায় উৎপাদন ক্ষমতা কমাতে বাধ্য হয়েছে। যার ফলে ঘাটতির পরিমাণ ১২০০ মেগাওয়াট। দাবি করেছেন বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারী

বঙ্গবাসীর পাশে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বলেছেন, এই ভাদ্র মাসের অসহনীয় ভ্যাপসা গরমে আবালবৃদ্ধবনিতা সকলেরই ঘর্মাক্ত হাঁসফাঁস অবস্থা। এই মূহুর্তেও রাজ্যের এক বড় অংশে বিদ্যুৎ নেই।

শুভেন্দু অধিকারী বলেছেন, দেউলিয়া মুখ্যমন্ত্রীর দেউলিয়া সরকারের বিদ্যুৎ দফতরের আধিকারিকদের এব্যাপারে তিনি জানিয়ে রখেছেন। যদি আগামী দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না হয়, তাহলে আগামী সোমবার থেকে বিরোধী দলনেতাকে বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতরের সামনে ধর্নায় দেখতে পাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিরোধী দলনেতার অভিযোগের প্রেক্ষিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারি তরফে কিংবা বিদ্যুৎ বন্টন সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। কেউ বলছেন, মানুষের জীবন নিয়ে খেলা চলছে আবার কেউ বলছেন, উন্নয়নের টাকা লুটে খেয়েছে তৃণমূলীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+