Suvendu Adhikari: 'সায়নীকে ছেড়ে দেওয়া ঠিক হয়নি', তৃণমূল যুব সভানেত্রীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

সায়নী ঘোষকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, নিয়োগ দুর্নীতির কালো টাকায় লাভবান হয়েছেন তৃণমূল যুব সভানেত্রী। তাঁর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ ছিল তারপরেও কেন ছেড়ে দিল ইডি।

এর আগের দিন ১১ ঘণ্টা জেরা করা হয়েছিল সায়নী ঘোষকে। সেদিন কেন ইডির আধিকারীকরা তাঁকে ছেড়ে দিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি অভিযোগ করেছেন, কুন্তল এর কাছ থেকে তিনটে ফ্লাট নিয়ে একটি ফ্লাটে রূপান্তরিত করেছে, ৬০ লক্ষ টাকার গাড়ি গিফট, কোটি কোটি টাকার হিসেব নেই।

Suvendu Adhikari

শুেভন্দু অধিকারীর দাবি, 'সায়নী ঘোষকে গ্রেফতারের সাফিশিয়েন্ট মেটেরিয়ালস রয়েছে ওদের কাছে, আজ যারা সায়নী কে ডেকেছিলেন তাদের কে বলছি এই সমস্ত লোকেদের কে ছেড়ে দেওয়া উচিত হচ্ছে নি। প্রসঙ্গত উল্লেখ্য সায়নী ঘোষের ৬০ লাখি ফ্ল্যাটের ইএমআই কোথা থেকে আসছে তার হিসেব জানতে চেয়ে আজ তলব করা হয়েছিল।

কিন্তু সায়নী ঘোষ আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিচ্ছেন না বলে জানিয়ে িদয়েছেন। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, সায়নী আজ ইডির দফতরে হাজিরা দিচ্ছেন না। তিনি গলসিতে নির্বাচনী প্রচারের কাজে গিয়েছেন। ভোটের আগে দলের নেতাদের বারবার তলব করে হয়রানি করা হচ্ছে। নির্বাচনী প্রচারের কাজে বাধা দেওয়া হয়েছে।

সায়নী ঘোষের ৬০ লাখি ফ্ল্যাটের ইএমআইয়ের তথ্য তলব করেছিল ইডি। সায়নী ঘোষ জানিয়েছিলেন ৬০ লক্ষ টাকা দিয়ে তিনি যে ফ্ল্যাট কিনেছেন সেটি তিনি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে কিনেছেন। মাসে মাসে ইএমআই শোধ করেন। ৬০ লক্ষ টাকার মাসিক ইএমআইও কম নয়। কোথা থেকে এলো এই বিপুল পরিমাণ টাকা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তদন্তকারীরা। সায়নীর আয়ের উৎস্য কি সেটা জানতে চেয়েছিলেন।

সূত্রের খবর সায়নী ঘোষ গতকাল রাতেই নাকি চিঠি দিয়ে ইডির দফতরে জানিয়ে দিয়েছেন তিনি আজ হাজিরা দিতে পারবেন না। ইডি তাঁর কাছ থেকে যে নথি তলব করেছিল তার পুরোটাই তিনি পাঠিয়ে দিয়েছেন। জানা গিয়েছে ইডির দফতরে ৫৩০ পাতার নথি পাঠিয়েছেন তৃণমূল যুব সভানেকত্রী সায়নী ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+