Suvendu Adhikari: “হামাস-তালিবানের থেকেও ভয়ঙ্কর,” বাংলাদেশ নিয়ে সরব শুভেন্দু; রোহিঙ্গা ইস্যুতে তৃণমূলকে নিশানা

Suvendu Adhikari: বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন শুভেন্দু। বাংলাদেশে চিন্ময় প্রভুর (Chinmoy Prabhu) আইনজীবী রমেন রায়কে নৃশংস অত্যাচারের তীব্র নিন্দা শুভেন্দুর। রানি রাসমণি অ্যাভিনিউতে জমায়েতে যোগদানের আহ্বানও জানালেন বিরোধী দলনেতা।

চিন্ময় প্রভুর আইনজীবীর (Lawyer) উপর অত্যাচারের ঘটনায় ইসকনের ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেওয়া উচিত বলে দাবি তোলেন শুভেন্দু অধিকারী। বলেন, "বাংলাদেশে হামাস, আইএস তালিবানের থেকেও জঙ্গিবাদ ওখানে কাজ করছে। সন্ন্যাসীদের আইনজীবীদের মৃত্যুর মুখে ঠেলা হচ্ছে। গোটা বিশ্বের হিন্দুদের সময় এসেছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়ার।"

Suvendu Adhikari

বাংলাদেশে (Bangladesh) ৭০ জন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি শুভেন্দুর। বাংলাদেশে রাষ্ট্রসংঘের (United Nations) হস্তক্ষেপও কামনা করেন তিনি। হিন্দুত্ব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধী দলনেতা।

এদিন তিনি বলেন, "মুখ্যমন্ত্রী এখন হিন্দুত্বের ভয় পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর একই অঙ্গে অনেক রূপ। পেট্রাপোলে যেভাবে হিন্দুরা একজোট হয়েছেন, তাতে এখন হিন্দুদের ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী। হিন্দু ভোট রক্ষার শেষ চেষ্টা করছেন তিনি।"

মোবাইলে পোস্ট দেখিয়ে শুভেন্দু ফের সরব হন রোহিঙ্গা (Rohingya) ইস্যুতেও। ভিসা ছাড়াই হাওড়ায়, ডানকুনিতে রোহিঙ্গা বাস করছে বলে অভিযোগ শুভেন্দুর। এমনকী তারা তৃণমূলের ভোটার বলেও বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। সব তথ্য এনআইএকে দেওয়া হবে বলেও জানান তিনি। বিরোধী দলনেতা বলেন, "একটা ডাকে এক লক্ষ পালিয়েছে। নিউ মার্কেটের হোটেলে কেউ নেই। আরও রোহিঙ্গাদের তাড়াব।"

পরশু অর্থাৎ বৃহস্পতিবার রানি রাসমণিতে সাধু সন্তদের জমায়েতে যোগ দেওয়ার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী। বেলা ১২টা থেকে সন্ধে ৬টা ভারতীয় ও সনাতনীদের জমায়েত হবে বলে জানান তিনি। তাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়েছেন বলেও জানান শুভেন্দু।

এদিন আলুর রপ্তানি নিয়েও মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের তৃণমূল সরকারকে একহাত নিলেন বিরোধী দলনেতা। বলেন, "সরকারের বাস্তব জ্ঞান নেই। পশ্চিম মেদিনীপুরের এসপি ৫০ হাজার টাকা করে নিয়ে আলুর গাড়ি পাস করিয়েছে। মুখ্যমন্ত্রী এভাবে আলু আটকাতে পারে না। যারা সরকার চালাচ্ছে তাদের আনাজ সম্পর্কে কোনও ধারণাই নেই।" তৃণমূলের আমলে উল্টে আলু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও দাবি শুভেন্দুর।

রাজ্যের ২০টি বেসরকারি মেডিক্যাল কলেজে ইডির হানা নিয়েও তৃণমূলকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। অনাবাসী কোটায় ভর্তিতে দুর্নীতিতে স্বাস্থ্য দফতর সরাসরি যুক্ত বলে অভিযোগ বিরোধী দলনেতার। স্বাস্থ্যসচিব, ডিএমইদেরও কড়া হুঁশিয়ারি দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+