International Yoga Day 2023: যোগদিবস পালন রাজভবনে! দীঘার সৈকতে যোগাভ্যাস শুভেন্দুর
International Yoga Day 2023: বিশ্বজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে যোগ দিবস। যোগ দিবস পালিত হচ্ছে বাংলাতেও। বিভিন্ন জেলাতে সকাল থেকেই যোগাভ্যাস করতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে।
বুধবার সকালে যোগ দিবস পালিত হয়েছে (International Yoga Day) রাজভবনেও। আর সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্যদিকে দিঘার সমুদ্র সৈকতে যোগাভ্যাস করতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। পাশাপাশি বিভিন্ন জেলাতেও এদিন সকাল থেকেই একইও ছবি ধরা পড়েছে।

অনুষ্ঠান শেষে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন, সারা বিশ্ব একত্রিত হয়েছে যোগার মাধ্যমে। মানুষের আত্মা শরীর ও মনের সামঞ্জস্য ও সংযোগ তৈরি করে বলেও মন্তব্য রাজ্যপালের। পাশাপাশি প্রধানমন্ত্রীর উদ্যোগে এই যোগা আজ বিশ্বের কোনায় কোনায় যেভাবে ছড়িয়ে পড়েছে সেই প্রশংসাও উঠে আসে সিভি আনন্দ বোসের মন্তব্যে। এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে অন্যান্যদের সঙ্গে যোগাভ্যাস করতেও দেখা যায়।
International Yoga Day: যোগদিবসে যোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর
অন্যদিকে যোগাভ্যাস করতে দেখা যায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারকেও। বাঁকুড়া স্টেশন সংলগ্ন মাঠে বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানেই যোগ দেন কেন্দ্রীয়মন্ত্রী। তিনি জানান, 'দৈহিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় যোগাভ্যাস জরুরী'।

এই বছর বিশ্ব যোগ দিবসের থিম 'বসুধৈব কুটুম্বকম'। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউইয়র্কে রাষ্ট্র সংঘের কার্যালয় থেকে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতি বছর বিশ্বজুড়ে যোগ দিবস নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে বলে তিনি জানান। বাঁকুড়ায় বিশ্ব যোগ দিবস পালনের অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার ছাড়াও বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী কৃত্তিবাসানন্দ মহারাজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
International Yoga Day: যোগদিবসে পালন বেলুড় মঠেও
অন্যদিকে বেলুড় মঠেও যোগ দিবসের অনুষ্ঠান হয়। বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে এই দিনটি। এবার মোট ১২টি জেলা থেকে এই যোগ দিবসে উপস্থিত হয়েছেন প্রায় ৩০০ মানুষ। এছাড়াও এখানকার ছাত্রছাত্রীরাও এই যোগায় অংশ নিয়েছেন।
#WATCH | J&K: A dog performs yoga along with people in Udhampur#9thInternationalYogaDay pic.twitter.com/uqIKCDTvRF
— ANI (@ANI) June 21, 2023
যোগ প্রদর্শনী এবং সঙ্গীত সহ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও এদিন আয়োজন করা হয়েছে। স্বামী বিদ্যাপ্রদানন্দজি বলেন, এই জাগরণ যাতে সকলের মধ্যে ছড়িয়ে যায় এবং যোগাভ্যাসে যাতে সকলে উদ্বুদ্ধ হন তার জন্যই আমাদের এই প্রয়াস। ইউনিভার্সিটির যোগা টিচার প্রশান্ত সামন্ত এদিনের সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন।
International Yoga Day: যোগদিবসে পালন কলকাতাতেও
যোগের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেন। পাশাপাশি কলকাতার ভিক্টোরিয়া, ময়দান সহ বিভিন্ন জায়গাতেও এদিন যোগ দিবসে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর তাতে সামিল হয়েছিলেন সেনাবাহিনী সহ সাধারণ মানুষও।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications