Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিশেষভাতার মাধ্যমে আধিকারিকদের দিয়ে 'অনৈতিক' কাজ মমতার! সরকারি কর্মীদের ডিএ-ভাতার দাবিতে সরব শুভেন্দু

বিশেষভাতা দিয়ে আধিকারিকদের দিয়ে 'অনৈতিক' কাজ মমতার! সরকারি কর্মীদের ডিএ-ভাতার দাবিতে সরব শুভেন্দু

রাজ্য সরকারি কর্মীদের ডিএ (DA) নিয়ে ফের সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারের (Central Govt) তুলনায় রাজ্য সরকারি (State Govt) কর্মীদের বঞ্চিত করা হচ্ছে। কিন্তু একশ্রেণির অফিসারকে বাড়তি ভাতা দিয়ে অনৈতিক কাজ করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

 বঞ্চিত করছে রাজ্য সরকার

বঞ্চিত করছে রাজ্য সরকার

শুভেন্দু অধিকারী এদিন টুইটে অভিযোগ করেছেন, চুক্তিভিত্তিক কর্মী, সিভিক ভলান্টিয়ার, প্যারা টিচারদের সামান্য পরিমাণ বেতন দেওয়া হচ্ছে। অন্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় ডিএ-র ন্যায্য অংশ থেকে বঞ্জিত করা হচ্ছে। সরকারি কর্মীদের অন্য সুবিধাও ইচ্ছামতো কমানো হয়েছে। এছাড়াও বেতন কমিশনও সময়মতো কার্যকর করা হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি।

কিছু আধিকারিককে বাড়তি ভাতা দিয়ে অনৈতিক কাজ করানো হচ্ছে

কিছু আধিকারিককে বাড়তি ভাতা দিয়ে অনৈতিক কাজ করানো হচ্ছে

শুভেন্দু অধিকারী এদিন অপর একটি টুইটে অভিযোগ করেছেন, বেশ কিছু অফিসারকে অতিরিক্ত ভাতা দিয়ে, সরকারি আদেশ কার্যকরী করা হচ্ছে। এব্যাপারে নৈতিকতাকে বিবেচনা করছে না সরকার। অন্যদিকে এই আধিকারিকদের কিছু অংশকে নির্বাচনী ফলাফল বদলের কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ করেছেন। রাজ্য সরকারের কাছে বৈষম্যমূলক আদেশ প্রত্যাহারের দাবি করেছেন তিনি। সেপ্টেম্বরে জারি করা সরকারি আদেশে দেখা যাচ্ছে প্রতিমাসে এসডিওদের ২০০০ টাকা, এডিএমজের ২৫০০ টাকা, ডিএম-কমিশনারদের ৩০০০ টাকা, সচিবদের ৪০০০ টাকা, অতিরিক্ত মুখ্যসচিবদের ৫০০০ টাকা এবং মুখ্যসচিবকে ৬০০০ টাকা বিশেষ ভাতা হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে।

 সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু

সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু

মাস তিনেক আগে শুভএন্দু অধিকারী রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতা নিশ্চিত করুন, না হলে প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো। প্রেসক্লাবে করা সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বছরে ১৫ হাজার কোটি টাকা কোষাগার থেকে খরচ করতে পারছেন, খেলা-মেলা ক্লাবগুলিকে অনুদানে হাজার হাজার কোটি খরচ করতে পারছেন আর মহার্ঘভাতার বিষয়ে বলতে গেলেই বলছে ঘেউ ঘেউ করবেন না।

কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন ৩১% হারে

কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন ৩১% হারে

এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা ডিএ পাচ্ছেন ৩১ শতাংশ হারে। ২০২১-এর জুলাইয়ে কেন্দ্রীয় সরকার কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ডিএ ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করেছিল। এরপর অক্টোবরের ৩ শতাংশ যুক্ত হয়ে তা ৩১ শতাংশে গিয়ে পৌঁছেছে। তুলনায় রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন ৩ শতাংশ হারে। তবে দেশের করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১-এর জুন পর্যন্ত ডিএ বৃদ্ধি বন্ধ রাখা হয়েছিল।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+