কেষ্টকে ভাঙতে সুকন্যাকেই কি হাতিয়ার করতে চলেছে ইডি? তিহাড় জেলে মুখোমুখি হতে চলেছে বাবা-মেয়ে
দীর্ঘ টানা পোড়েনের পর অবশেষে ইডি বাগে পেয়েছে কেষ্ট কন্যা সুকন্যাকে। গতকাল রাতেই তাঁকে গ্রেফতার করে তদন্তকারীরা। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে হাজির করা হয়েছিল তাঁকে। আদালত তাঁকে ৩ দিনের ইডি হেফাজতেক নির্দেশ দিয়েছে।
সূত্রের খবর কেষ্ট এবং সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জেরা করার কথা ভাবছে তদন্তকারীরা। মেয়ে ইডির হেফাজতে জেতেই কেষ্ট সিবিআইয়ের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি অভিযোগ করেছেন তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। সিবিআই তাঁর বিরুদ্ধে ফেক কেস করেছে।

এদিকে সূত্রের খবর ইডি বৃহস্পতিবার সুকন্যা মণ্ডলকে আদালতে পেশ করার আগে একেবারে আটঘাঁট বেঁধে নেমেছিলেন ইডি। সুকন্যাকে হেফাজতে নিয়ে জেরা করা আর্জি জানিয়েছিলেন তদন্তকারীরা। কেন তাঁরা হেফাজতে নিতে চাইছেন তার বিস্তর প্রমাণ আদালতে পেশ করেছিল ইডি। শেষ পর্যন্ত ইডি হেফাজতই দিয়েছে আদালত। তিন দিন পরে ফের আদালত সিদ্ধান্ত নেবে কোথায় ঠাঁই হবে সুকন্যার তিহাড় জেল না ইডির হেফাজত।
জানা যাচ্ছে সুকন্যা মণ্ডলকে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার পরে ২ বার তাঁকে জেরা করার জন্য ডাকা হয়েছিল। কিন্তিু তাতে সাড়া দেননি সুকন্যা মণ্ডল হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। একাধিকবার নোটিসও তাঁকে পাঠিয়েছিল ইডি। কিন্তু তিনি হািজরা দেননি। তারপরেই চরম পদক্ষেপ করে ইডি।

মনে করা হচ্ছে কেষ্টর বিপুল সম্পত্তির সিংহভাগটাই রয়েছে সুকন্যা মণ্ডলের নামে। প্রাথমিক স্কুলের শিক্ষিকা হয়ে কীভাবে এই বিপুল সম্পত্তির মালিক হলেন তিনি তার কোনও সদুত্তর তিনি ইডিকে দিতে পারেননি। তাই সুকন্যা এবং কেষ্টকে মুখোমুখি বসিয়ে আসল হিসেবটা বের করতে চাইছে ইডি। মনে করা হচ্ছে জেরার শুরু দিন থেকেই বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।

এর আগে একাধিকবার জেরায় সুকন্যা মণ্ডল দাবি করেছিলেন তাঁর নামে সম্পত্তি থাকলেও তিনি তার কিছুই জানেন না। সবটাই জানে তাঁর বাবা না হলে তাঁর হিসাব রক্ষক মণীশ কোঠারি। এখন তিনিও জেলে রয়েছেন। সায়গল হোসেনকে গ্রেফতারের পর থেকে একেবারে বৃত্ত ধরে যে ধরপাকড় ইডি শুরু করেছিল সুকন্যার গ্রেফতারিতে এক প্রকার সেই বৃত্ত পূর্ণ হল বলা চলে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications