এসআইআর আতঙ্কে ফের এক মৃত্যু, বাদুড়িয়ায় কীটনাশক খেয়ে আত্মহননের অভিযোগ
এসআইআর আতঙ্কে বাংলায় ফের এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা ৫৮ বছর বয়সী সফিকুল মণ্ডল এর নতুন শিকার বলে অভিযোগ।
পরিবারের সদস্যরা জানান, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর কমিশনের প্রকাশ করা ২০০২ সালের ভোটার তালিকা দেখেন সফিকুল। সেই তালিকায় তাঁর নিজের নাম থাকলেও পরিবারের বেশ কয়েকজন সদস্যের নাম ছিল না। এতেই তিনি দেশছাড়া হওয়ার ভয়ে ভীত হয়ে পড়েন।

অভিযোগ, সেই দুশ্চিন্তা থেকেই মঙ্গলবার বিকেলে সফিকুল বাড়িতেই কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানার পর তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, এই আত্মহত্যার মূল কারণ হল এসআইআর-এর আতঙ্ক।
রাজ্যের জেলায় জেলায় এসআইআর আতঙ্ক একশ্রেণির মানুষকে তাড়া করে বেড়াচ্ছে। কিছুক্ষেত্রে রাজনৈতিক স্বার্থে সেই ভয়কে উসকে দেওয়ার কাজও চলছে। সবমিলিয়ে নির্বাচন কমিশন সবরকম আশ্বাস দিলেও আতঙ্ক এখনও কিছু মানুষকে তাড়া করে বেড়াচ্ছে।
-
বাংলার ভোটে বড় পরিবর্তন! ৮ দফা থেকে কমে ২, কেন এমন সিদ্ধান্ত? জানাল নির্বাচন কমিশন -
বোরখা পরা ভোটারদের জন্য আলাদা চেকিং কাউন্টার? বাংলার ভোটে নতুন ভাবনা নির্বাচন কমিশনের, জানুন বিস্তারিত -
ভোটের আগে কড়া কমিশন, পাঁচ রাজ্যে আদর্শ আচরণবিধি মানতে আট দফা নির্দেশ -
কলকাতায় আংশিক মেঘলা আকাশ, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন -
ভোট ঘোষণার আগেই ১৫০০ টাকা! ঠিক কত লক্ষ বেকার ভোটার? সামনে এল পরিসংখ্যান -
ভোররাতে আইসিইউ-তে আগুন! ১০ রোগীর মৃত্যু, আহত বহু স্বাস্থ্যকর্মী, প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা -
সপ্তাহের শুরুতেই আবহাওয়ার টুইস্ট! কলকাতা সহ একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, কী বলছে হাওয়া অফিস? জানুন -
রাজ্যে দুই দফায় বিধানসভা নির্বাচন, কোন দিন কোন কেন্দ্রে ভোটগ্রহণ? -
ভোট ঘোষণার আগেই মমতার মাস্টারস্ট্রোক, বকেয়া ডিএ মিটিয়ে দেবে রাজ্য -
ভোট ঘোষণার আগেই রাজ্য পুলিশে বড় রদবদল! একাধিক ইন্সপেক্টর ও ১২ থানার আইসি বদল নবান্নের -
বাড়িতে PNG আছে? তাহলে আর রাখা যাবে না LPG সিলিন্ডার, কালোবাজারি ঠেকাতে বড় পদক্ষেপ কেন্দ্রের -
দুই দফায় রাজ্যে বিধানসভা নির্বাচন, জেনে নিন কোন জেলায় কবে ভোট












Click it and Unblock the Notifications