Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ্যে নাশকতার ছক বানচাল, কলকাতা পুলিশের এসটিএফ-এর জালে তিন সন্দেহভাজন জেএমবি জঙ্গি

করোনা কালেই কি রাজ্যে ফের জাল বিস্তার করতে শুরু করেছে বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবি jmb)? কলকাতা পুলিশের এসটিএফ (stf)-এর অভিযানে তিনজনতে গ্রেফতারের পরে এমনটাই সন্দেহ। জানা গিয়েছে ধৃত তিনজনই বাংলাদেশের বাসিন্দা। ধৃতদে

করোনা কালেই কি রাজ্যে ফের জাল বিস্তার করতে শুরু করেছে বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবি jmb)? কলকাতা পুলিশের এসটিএফ (stf)-এর অভিযানে তিনজনতে গ্রেফতারের পরে এমনটাই সন্দেহ। জানা গিয়েছে ধৃত তিনজনই বাংলাদেশের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ পর্ব চলেছে।

রাজ্যে নাশকতার ছক, কলকাতা পুলিশের এসটিএফ-এর জালে তিন সন্দেহভাজন জেএমবি জঙ্গি

কলকাতা পুলিশ সূত্রে খবব, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়ার পরে নজরদারি চালানো হচ্ছিল। তারপরেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তিনজনই জেএমবির বড়মাপের নেতা হতে পারেন বলে মনে করছে পুলিশ। কী কারণে তারা এ রাজ্যে এসেছিল, কোথাও নাশকতার পরিকল্পনা ছিল কিনা কিংবা আলকায়দার মতো সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

বেশ কয়েকবছর আগে খাগড়াগড় কাণ্ড, তারপর মুর্শিদাবাদ থেকে জেএমবি জঙ্গি সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের সঙ্গে ধৃতদের সম্পর্কের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য রবিবার লখনৌ পুলিশ জেএমবি জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে। তার আগেই কলকাতা শহর থেকে এই গ্রেফতার যথেষ্টই তাৎপর্যপূর্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+