সাধন পাণ্ডের শারীরিক অবস্থা এখন কেমন, ভুয়ো খবর উড়িয়ে বিবৃতি প্রকাশ কন্যা শ্রেয়ার
সাধন পাণ্ডের শারীরিক অবস্থা এখন কেমন, ভুয়ো খবর উড়িয়ে বিবৃতি প্রকাশ কন্যা শ্রেয়ার
রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের শারীরিক অবস্থা নিয়ে ভিত্তিহীন ও ভুল খবর ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে সাধন-কন্যা শ্রেয়া পাণ্ডে বিবৃতি দিয়ে জানালেন বাবার শারীরিত অবস্থার কথা। শুধু বিবৃতি প্রকাশই নন, তিনি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেও একই কথা জানিয়েছেন। এবং বাবার দ্রুত আরোগ্য কামনায় সকলকে প্রার্থনা করার আবেদন জানিয়েছেন তিনি।

শ্রেয়া জানান, সোশ্যাল মিডায়ায় আমার বাবার সম্পর্কে কিছু ভিত্তিহীন ও ভুল খবর ছড়ানো হয়েছে। এই খবর আমার পরিবারকে, আমাদের আত্মীয়-স্বজন ও বাবার অসংখ্য অনুগামীদের বেদনাহত করেছে। সারাক্ষণ আমি এ বিষয়ে ফোন পেয়েই যাচ্ছি। দয়ে করে আপনারা এ জাতীয় রটনা থেকে বিরত থাকুন।

শ্রেয়া বলেন, এটি সংবেদশীল সময়। আমরা জানি, আপনারাও বাবার বিষয়ে চিন্তিত, তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য আপনাদের প্রার্থনা দরকার আমার বাবা একজন যোদ্ধা। এবং তিনি এই যুদ্ধ করে সুস্থ হয়ে উঠবেন। প্রার্থনার শক্তি অসীম। আপনারাও সেই প্রার্থনা করুন, যাতে আমার বাবা আবার সুস্থ হয়ে ওঠে।
শুক্রবার তৃণমূলের বর্ষীয়ান নেতা প্রায় অচৈতন্য অবস্থায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতলে ভর্তি হন। তারপর থেকে তাঁর অবস্থা আরও খারাপ হতে শুরু করে। সেই কারণে সম্পূর্ণ ভেন্টিলেশনে তাঁকে রাখা হয়েছে। চিকিৎসক নবারুণ রায়ের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। শ্বাসকষ্ট, কাশির সঙ্গে অস্বাভাবিক রক্তচাপের সমস্যা রয়েছে তাঁর। হার্টবিটও বেড়ে গিয়েছে অনেকটা।
রবিবার সকাল পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি। উল্টে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হয়েছে। এরই মধ্যে তাঁর মৃত্যু খবর ছড়িয়ে পড়ে। তার পরিপ্রেক্ষিতেই মেয়ে শ্রেয়া বিবৃতি ও ভিডিও প্রকাশ করে প্রকৃত সত্যটা তুলে ধরেন।
শুক্রবার যখন ভর্তি হয়েছিলেন তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা একেবারেই নেমে গিয়েছিল। ওইদিন দুপুরে ট্যাবলো উদ্বোধন করতে গিয়েছিলেন মন্ত্রী। সারাদিন রোদের মধ্যে থেকে বাড়ি ফেরার পর অসুস্থতা বোধ করেন। তারপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সাধন পাণ্ডের অসুস্থতা নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ টুইট করেন এবং ঈশ্বরের কাছে তাঁর আরোগ্য কামনা করেন।












Click it and Unblock the Notifications