Digha Local Train Time Table: বুধবার থেকে দিঘা পর্যন্ত ছুটবে স্পেশাল লোকাল ট্রেন, ভাড়া মাত্র ৩০ টাকা
Digha Local Train Time Table: সপ্তাহ শেষে দিঘা (Digha) যাওয়ার প্ল্যান করছেন? দারুণ খবর যাত্রীদের জন্য। এক জোড়া স্পেশাল ট্রেন দিল রেলওয়ে। যা পাঁশকুড়া-দিঘা (Panskura to Digha Local Train) লাইনে চলবে আগামীকাল বুধবার থেকে। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সামনেই বাঙালির নববর্ষ। এর সঙ্গেই চলতি মাসের শেষে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে দিঘায় গড়ে ওঠা জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)।
আর তা নিয়ে একেবারে সাজো সাজো রব! এই অবস্থায় দিঘায় পর্যটকের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। আর সেই ভিড়ের কথা ভেবে এক জোড়া বিশেষ লোকাল ট্রেনের চালু দাবি উঠছিল। 'পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন' এর তরফে এই সংক্রান্ত আবেদন জানানো হয়। পরিস্থিতি বিচার করে বিশেষ লোকাল ট্রেন (Digha Local Train Time Table) চালানো হচ্ছে।

রেল আধিকারিকদের দাবি, এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। এমনকী এক্সপ্রেস ট্রেনগুলিতে যাত্রীদের চাপও সামাল দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে। স্পেশাল ট্রেনের (Digha Local Train Time Table) সময় সূচি একনজরে দেখে নিন। যাতে কোনও সমস্যা না হয়।
Digha Local Train Time Table: এক নজরে টাইমটেবিল -
প্রতিদিন সকাল ১১টায় পাঁশকুড়া স্টেশন রওনা দেবে স্পেসাল লোকাল ট্রেনটি (Digha Local Train Time Table) । দিঘায় পৌঁছে দেবে দুপুর ১টা ৫০ মিনিটে। দুপুর ২টো ৫০ মিনিটে স্পেশাল লোকাল ট্রেনটি আবার ছাড়বে দিঘা স্টেশন থেকে। এরপর সেটি বিকেল ৫টা ৩৫ মিনিটে পাঁশকুড়ায় পৌঁছে দেবে। দীর্ঘ পথ অর্থাৎ পাঁশকুড়া-দিঘা লোকাল ট্রেনটি আপ এবং ডাউন লাইনে সমস্ত স্টেশনেই স্টপেজ দেবে।
ভাড়া খুবই কম! বাংলা এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্পেশাল এই লোকালে পাঁশকুড়া থেকে দিঘা যাওয়ার জন্য মাত্র ৩০ টাকা ভাড়া পড়বে। সর্বনিম্ন ভাড়া মাত্র ১০ টাকা। একটি স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়ার ক্ষেত্রে এই ভাড়া দিতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে।
বলে রাখা প্রয়োজন, দিঘা যাওয়ার এখন নির্দিষ্ট সময় নেই। সপ্তাহের প্রত্যেকদিনই মানুষ যান। শনি কিংবা রবিবার হলে তো কথাই নেই। ব্যাপক ভিড়। স্পেশাল লোকালে (Digha Local Train Time Table) চেপে অনেকটাই সস্তায় পৌঁছে যেতে পারবেন দিঘায়। রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications