Monsoon: বাংলায় বর্ষা এগোল মালদহ পর্যন্ত! দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু কবে, কী বলছে আবহাওয়া দফতর
Monsoon: গত বেশ কিছুদিন ধরে বর্ষা আটকে ছিল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বর্ষা মালদহ পর্যন্ত অগ্রসর হয়েছে। আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন উত্তরবঙ্গের আরও কিছুটা অংশে বর্ষার আগমন হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণদিনাজপুর সম্পূর্ণ করে মালদহ জেলার কিছু অংশে বর্ষার প্রবেশ করেছে। সমান্তরাল ভাবে বর্ষা প্রবেশ করেছে বিহারের ভাগলপুর এবং রক্সোলেও।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, পরিস্থিতি অনুকূল রয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বর্ষা উত্তরবঙ্গের বাকি সামান্য অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে প্রবেশ করবে।
এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। এই পরিস্থিতিতে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে। যে কারণে উত্তরবঙ্গের উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী তিন চারদিন বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া এবং হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন দুপুর থেকে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় মেঘের গর্জনের সঙ্গে হাল্কা বৃষ্টিও হয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলির জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। তিস্তা, তোর্সা, সঙ্কোশ এবং জলঢাকা নদীর জল আরও বৃদ্ধি পেতে পারে। বৃষ্টির কারণে দৃশ্যমানতে কমে যেতে পারে। মাঠে থাকা সবজি ও ফসলের ক্ষতি হতে পারে।
এছাড়া কোনও কোনও জায়গায় হড়পা বাণের সম্ভাবনাও রয়েছে, বিশেষ করে নিচু জায়গাগুলিতে। যে কারণে কাঁচা বাড়ি ও কাঁচা রাস্তার ক্ষতি হতে পারে।
এই পরিস্থিতিতে ধস প্রবণ এলাকা এড়িয়ে চলতে হবে। যেসব জায়গায় জল জমে, সেই সময় এলাকা এড়িয়ে চলতে হবে। এছাড়া কাঁচা বাড়িতে থাকা চলবে না।
ফসলে সার ও কীটনাশক ব্যবহার করা যাবে না। রাস্তায় খুব সাবধানে গাড়ি চালাতে হবে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications